somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাগাদের গ্রামে

০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঝাঁকড়া চুল। সফেদ দাড়ি।
শালপ্রাংসু রিজু দেহ
মুখে বিষন্নতার ছায়া
অলৌকিক রথের সওয়ারী
সম্মুখে দন্ডায়মান।
আনন্দ নিরানন্দের দোলাচাল
ফুলিয়া, ফাঁপিয়া কাঁপিয়া উঠে
আত্মার গভীরে।
অতীতের সড়কে আলোর নাচন
স্মৃতির পাখিরা ডানা মেলে আকাশে। ....
কিন্তু একি সাজ?
নাগাবেসে আবির্ভুত দুর অনন্ত হতে।
বিরস আনন। বিরস লোচন। বিরস বচন :
একদা একজন খ্যাতনামা শিক্ষক
কালের দিশারী, পরম শ্রদ্ধাভাজন
হস্যদৃপ্ত মুখে সম্ভ্রম, শালীনতা,
আদর্শের অমিয়বাণী,
আজি কেন স্ফলন, পুত্রের সম্মুখে?
মেঘের গর্জন সম মেঘমন্ত্র স্বর :
যথা দেশে যেমত আচার । আপ্তবাক্য
ভুলে গিয়েছ কি পুত্র ? ক্ষমতার সিংহাসনে
আসিন রাজাধিরাজ, মন্ত্রীবর্গ এবং
পেশজীবী, শ্রমজীবী, মসিজীবী, বুদ্ধিজীবীগন
নাগাবেসে সাজিয়াছে সকলে,
কোমরে বসন, বাহুল্য ভূষন,
বর্জিত সর্বজনে।
নাগাদের গ্রামে, নাগাদের সাথে
বসনে কি বা প্রয়োজন, বল পুত্র আমার?
লজ্জায় মস্তক অবনত। চাহিয়া দেখি
বিছানা, আলনা, ঘরের মেঝে, সর্বত্র
ধুলোর পলেস্তার। বসনের আকাল।
চোখ হতে নিদ্রা ছুটে যায়
স্বপ্নরা উড়াল পাখি, ...
চারদিক প্রগাঢ় অন্ধকার। বিভিষিকাময়।
নির্বাসিত আলো, এমসার ওপারে।
নির্বোধ বালকসম আর্ত্মিহাহাকার
বিলিয়মান অস্তিত্বের পশ্চাতে ধাবমান :
পিতা । জনক আমার । ভ্রান্তির নাগপাশে
বন্দি স্বজন । বিভ্রম আর বিভ্রান্তির
ঘেরাটোপে আটকে মুঢ়, অন্ধ আজি,
আমরা কেহই নাগা হতে চাইনা
বেআব্রু সংকটে বিচলিত, তবু
দুষ্টচক্রের ভুল নির্দেশে - ভুল পথে চলেছি। ...
মুক্তি চাই পিতা।
পথ দেখাও ..
সুন্দর । শোভন । উজ্জ্বল । প্রান্জল ।

এম.এ.মোমিন
০৫এপ্রিল, ২০০৩


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫২
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×