আলহামদুলিল্লাহ গতকাল বাড়িতে এসে পৌছেছি ।
আমার একটা অভ্যাস হল বাড়ির ঘাটে থাকতেই চিৎকার করে মাকে ডাক দেওয়া । যথারীতি গতকালও একই কাজ করলাম ।
মা রান্নাঘর হতে বের হয়েই জড়িয়ে ধরল আমাকে আর বলল "আমার বাবা এসেছে" ।
বলতে লাগল , তোর জন্য অনেক চিন্তায় ছিলাম । যদি ঝড়ে পেয়ে বসে ! আল্লাহর কাছে এটাই বলেছিলাম যাতে তোকে ঝড়ে না পায় ।
হয়তোবা মার দুয়া কাজে লেগেছিল । আমি বাটি আসার পরেই ঝড় ও বৃষ্টি শুরু হয়েছিল ।
অবাক লেগেছিল তখন যখন দেখেছি মা আমাকে দেখে পেটে ভরবে না পিঠে নিবে এহেন অবস্থা দেখে ।
সেই একই কথা , "তুই শুকিয়ে গেছিস , ঠিকঠাক মত খাবার খাস নাই , চেহারার একি হাল করেছিস" ।
মা বারবার চুলে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছিল আর অনেক কথা বকেছিল ।
এই বয়সে এসেও মায়ের আদর খাওয়ার মজাই আলাদা ।
আরও অবাক হলাম আজ সকালে ।
গতকাল এসে শুতে যেয়েই দেখলাম এক ঘুমে ঘুমিয়ে গেলাম ।
মা , তুমি সত্যিই অসাধারণ !
Hates off to you MOM.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




