আজিব এক দেশে বাস করি আমরা।
দেশটির নাম বাংলাদেশ।
এই দেশটির মানুষগুলো অত্যন্ত কষ্ট সহিষ্ণু, অথিতিপরায়ণ আর হুজুগে।
মানুষগুলো চায় শান্তি আর নিচ্ছিদ্র একটি ঘুম যাতে আগামীকালের সোনালি সকালটা ঘুম হতে উঠে সাচ্ছ্বন্দে উপভোগ করতে পারে।
এই শান্তিপ্রিয় মানুষগুলোর নিরাপত্তার দায়িত্বে আছে "পুলিশ"।
কিন্তু যেখানে এই পুলিশকে দেখলে মানুষ একটু নিরাপত্তার আশ্রয় খুজবে সেখানে সে তথাকথিত পুলিশই মানুষের জন্য আতংক হয়ে দাঁড়িয়েছ।
আগে যেখানে পুলিশ দেখলে মানুষ তাদের পিছু নিত সেখানে এখন এই অতি ভয়ংকররূপী পুলিশকে দেখলে দৌড়ে পালায়!!
কারণে-অকারণে সাধারণ মানুষকে হয়রানি করছে "পুলিশ"।
দূরনীতির অগ্রে অবস্থানকারী বাংলাদেশের এই পুলিশ বিভাগ ইতোমধ্যেই বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে তাদের অপকর্ম -এর জন্য।
রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে এই "পুলিশ"।
এমনকি ডাকাতিতেও এদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।
অনৈতিকতার চরম অবস্থানে অবস্থান বাংলার এই দূরনীতিগ্রস্ত "পুলিশ " বিভাগের যা আমরা চট্টগ্রাম-কলেজের এক অসহায় ছেলের ঘটনা থেকে জানতে পারি।
সাধারণ মানুষ আজ এই পুলিশের কাছে অনেকটা "জিম্মি" বলে মনে হয়।
বাংলাদেশের পুলিশের অপকর্ম সম্পর্কিত রচনা কাউকে লিখতে হয়তো সে এক বছরেও তা লিখে শেষ করতে পারবেনা !!
জানিনা এর সুরাহা কোন দিন পাব????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


