কবিতা: সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২১' (একুশ)
মোঃ মহিউদ্দিন মিয়া
২১' তুমি মূর্তি
'৫২ এর স্মৃতি,
২১' তুমি রক্ত, রাজপথ রাঙানো
নির্ভীক বীরের স্মৃতি ।
২১' তুমি ভাষা
মায়ের শেখানো বুলি,
২১' তুমি ইতিহাস, সন্তানের হাটি পা
স্বর্ণে খোদিত তরী ।
২১' তুমি বর্ণমালা
বর্ণে বর্ণে গাথুনি,
২১' তুমি প্রাণ
স্বপ্নীল নেত্র চাহনি ।
২১' তুমি স্বর্গ
সুরভীতে পুষ্প ভরা,
২১' তুমি উল্লাস
ডিঙিয়ে সকল খরা ।
২১' তুমি স্বাধীনতা
নহে শেকল পরাধীনতা,
২১' তুমি জ্বালাময়ী বাক
মায়ের লুকনো মমতা ।
২১' তুমি কাপন ধরানো মশাল
দাপটে বেড়ানো পা,
২১' তুমি জ্বাজল্যমান দ্যুতি
শুকনো চিত্তের ঘা ।
২১' তুমি হুংকারে হিংস্রতা
ছিনিয়ে আনা অধিকার,
২১' তুমি মা, আমার পূণ্যভূমি
গর্ব ও অহংকার ।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনঅভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?
আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।
আসলে ব্যাপারটা একটু অন্যরকম।
আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন