রায়ে ২ জনকে খালাস দিয়ে বাকিদের মোটামুটি শাস্তি দিয়েছে মাননীয় আদালত!
কিন্তু ব্যাপারটা কেমন জানি হয়ে গেল!
আদালত নাকি প্রমাণ চায়!!! যেখানে প্রকাশ্যে ৫-৬জন বিশ্বজিত কে কোপালো সেখানে ২ জনের ফাঁসির রায় হলো!
মানে হলো, কোথায় মামলায় ঝামেলা হইয়া গেছে!
প্রমাণ থাকার পরও কেনো এই রায় দেয়া হলো, বুঝলামনা!
আড়ালে কিছু ঘটেছে কিনা, সময় ই বলে দিবে!
আসামীদের সবাই মোটামুটি পলাতক! আমাদের প্রশাসন তথা আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল অর্জন! উনাদের সামনে আসামীরা ঘুরে বেড়ালেও নাকি তাহারা পলাতক!
ভাই বিশ্বজিৎ, তোমার সমস্যা তুমি কোন দল না করেও রাজনৈতিক কারণে কিছু ঘৃণ্য পশুর দ্বারা নির্মমভাবে জীবন দিয়েছো!
এদেশের সবকিছুতেই এখন নাটক-প্রহসন!
কেউ তেলবাজি করে নমিনেশন নিচ্ছে, কেউ আবার কান্নার অভিনয় দ্বারা নিজেকে রোল মডেল হিসেবে দাবি করছে!
সবকিছুতেই বাংলাদেশ এখন রোল মডেল!
চুরি,চুট্টামি,দুর্ণীতি,গুম,ক্ষমতার অপব্যবহার,রডের বদলে বাঁশ, কিসে রোল মডেল নয়!!!
জনগণের গলা চিপে ধরা ৫৭ ধারা বাস্তবায়ন আর ভোটাধিকার হরণেও কিন্তু রোল মডেল বাংলাদেশ!
তোমার কাছে ক্ষমা চাই! মাফ করে দিও ভাই! এদেশের আইন ক্ষমতাধরদের জন্য! তোমার আমার মতো গরীবের জন্য নয়!
গরীবেকে কহি, """এদেশের বিচার তোমা তরে নহে
বৃথা রোদন তোমার, তাই পিছিয়াই যাও বাহে """
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



