পৃথিবীতে সবচেয়ে কে আপন?
উত্তরঃ মা আর বাবা।
তারপর সিরিয়ালী ভাই-বোন, আত্মীয়-স্বজন।
বাবা মানুষটা কি তা শুধু তারাই বুঝে যারা আমার মত হারিয়েছেন একেবারে।
আজ দেড় বছর হলো, বাবা পরলোকগমন করেছেন। তিনি আমার জন্য কি ছিলেন, তা প্রতি মুহূর্তেই বুঝতেছি।
গত ৩ টা ঈদ আব্বাকে ছাড়াই করেছি। কিন্তু বরাবরের মতই কোন ঈদেই আমাদের ঘরে কোন উদযাপন, উল্লাস ছিলোনা।
আসছে কুরবানির ঈদও সাদামাটা যাবে নিশ্চিত।
বাবা নামক অদৃশ্য ছায়াতলের অভাবটা আমরা ৪ভাই-বোন খুব টের পাচ্ছি।
বিশেষ করে আমি। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিলো। চাকরি করব, নিজে ঘর করে মা আর বাবাকে নিয়ে থাকবো। ভাই বোনদের খেয়াল রাখবো।এই স্বপ্ন আব্বার ছিলো।
আব্বার কথা মনে পড়লেই কেঁদে ফেলি। কি করব?
আব্বা শুক্রবারে ইহলোক ত্যাগ করেছিলেন। তাই শুক্রবারটা বিষাদের মনে হয়। কিছুতেই মন টিকেনা।
আব্বা আমাদের কাছে যে কতটা প্রিয় ছিলেন তা বুঝি যখন দেখি আমার বোন-ভাইয়েরাও কান্নায় ভেঙে পড়ে।
হে আল্লাহ, তুমি আমার বাবাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো এবং কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব দিয়োনা। আমাদের সব ভাই বোনকে তাহার নেক সন্তান হিসেবে কবুল করো।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



