somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধিক তাদের শত ধিক!! অছাত্রদের নিয়েই হল ছাত্রদলের নেতৃত্ব গঠন।

১১ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবারো কোনো ইতিবাচক পরিবর্তন নেই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে। নিয়মিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি করা হবে- এরকম কথা থাকলেও শেষ পর্যন্ত এবারের কমিটিও গঠিত হয়েছে ‘অছাত্র আর বুড়োদের’ নিয়ে। গত সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরো পাঁচটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এগুলোতে স্থান পেয়েছেন অছাত্র, বিবাহিত, একাধিক সন্তানের জনক, শিক্ষক, পেশাজীবী, ব্যবসায়ী ও বিতর্কিতরা। দেশের অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের এ ধারা সবার জন্যই হতাশার। দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্যও তা শুভ ইঙ্গিতবহ নয়।

ছাত্রদলের ২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচটি পদে যারা দায়িত্ব পেয়েছেন তাদের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে বজলুল করিম চৌধুরী আবেদ, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রশিদ হাবিব, যুগ্ম সম্পাদক পদে এস এম ওবায়দুল হক নাসির ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিব আহসানকে দায়িত্ব দেয়া হয়েছে। পত্রপত্রিকার এ সংক্রান্ত রিপোর্ট বলছে, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই অছাত্র ও বয়স্ক। নতুন সভাপতি চল্লিশোর্ধ্ব আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ড্রপ-আউট ছাত্র। পরে টাঙ্গাইলের একটি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। ছাত্রজীবন শেষ করেছেন এক যুগ আগে। ছাত্রদল থেকে দুবার বহিষ্কৃত হয়েছিলেন তিনি। তারই ঘনিষ্ঠ সহযোগী নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সম্পর্কে পত্রপত্রিকায় বলা হয়েছে, দুই সন্তানের জনক হাবিব খুনসহ অর্ধশত মামলার আসামি।
বাকিরাও অছাত্র এবং নানাভাবে বিতর্কিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের নবগঠিত কমিটি নিয়েও রয়েছে অছাত্র, সন্ত্রাসের দায়ে অভিযুক্তদের স্থান পাওয়াসহ বিস্তর অভিযোগ। কমিটি নির্বাচনে নাকি যোগ্যতা ও মেধার চেয়ে বড় ভূমিকা রেখেছে ভাইতন্ত্র, অঞ্চলতন্ত্র, তোষামোদতন্ত্র ইত্যাদি।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার নিজে দায়িত্ব নিয়ে দলের ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কমিটি গঠন করেন। ২০১০ সালের পর থেকে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচিগুলোতে খালেদা জিয়া নিজেই ঘোষণা দিয়েছিলেন, ছাত্রদলের এবারের কমিটি হবে অছাত্রবিহীন-ত্যাগীদের নিয়ে। যুক্ত করা হবে অভিজ্ঞ আর কর্মঠ যোগ্যদের। কিন্তু দীর্ঘ প্রতীক্ষা শেষে পাওয়া গেলো সেই ‘অছাত্র’ ও ‘বুড়ো’ সমন্বয়ের কমিটি!
আর এই যখন অবস্থা তাহলে বিএনপি কিভাবে তার গন্তব্যে পৌছাবে আর জাতিকে কি উপহার দিবে ? কারণ আজকের এই তরুণ প্রজন্ম এক সময় দেশ ও জাতির কর্ণধার হবে কিন্তু তারা জাতিকে কি দিবে আর জাতি কি বা প্রত্যাশা করতে পারে? অর্থাৎ রবীন্দ্র নাথের সেই গানটির কথায় মনে পড়ে যায়:
তোরা যে যা বলিস ভাই
আমার সোনার হরিণ চাই।

গণতন্ত্র বলি আর যা-ই বলি ওটা বিএনপির দেখার বিষয় নয় কারণ তাদের যেকোন ভাবে ক্ষমতায় যেতে হবে আর তাই তাদের দেশের তৃতীয় শ্রেণী এমনকি সমাজ ও রাষ্ট্রের নিকৃষ্ট প্রাণীদের নিয়ে সংগঠন করেই চলেছে এবং পরবর্তী দেশের আন্দোলন ও বিভিন্ন ইস্যুতে তাদের কর্মকান্ড চালিয়ে যেতে চাই। কিন্তু জনগণ বোকা নয় কারণ অতীতের কর্মকান্ডে জনগণ ছিল অতিষ্ট দেশ বিদেশে হয়েছিল বহু সমালোচিত।
তাই আসুন আমরা বিএনপির এই হিনমন্যতাকে ঘৃণা করি এবং সবাই সচেষ্ট থাকি তাদের এই অপসংস্কৃতির রাজনৈতিক কর্মকান্ডকে।


১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×