২৯-৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে সমঝোতার উপর অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ দুর্নীতিবাজদের প্রোফাইল তুলে ধরা হয় যার মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমান কোকো।
কোকো সম্পর্কে সিঙ্গাপুরে ২০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অপরাধ ও ৩৮.৮৩ কোটি টাকা জরিমানার বিষয়টি উল্লেখ করা হয।
যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে টেলিকমিউনিকেশন ও বন্দরসংক্রান্ত প্রকল্পে বৈদেশিক দুর্নীতি ও এফসিপিএ লঙ্ঘন করে ২ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে নন-কনভিকশনভিত্তিক বাজেয়াপ্তকরণ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
১০ সেপ্টেম্বর, ২০১২ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত রিজিওনাল রিভিউ গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের এ সম্মেলনে বাংলাদেশ আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা অর্থ ফেরত পেতে সরকারের প্রচেষ্টাসহ জঙ্গি অর্থায়ন, সন্ত্রাস দমন, সীমান্ত সন্ত্রাস ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে।
তাই এই যখন অবস্থা একজন সাবেক প্রধানমন্ত্রীর ছেলের তাহলে এদের দিয়ে কিভাবে আশা করতে পারে যে এরা একদিন দেশের উন্নয়ন করবে? আবার খালেদার লম্বা লম্বা কথা যা জাতিকে হতচকিত করে। কথায় আছে চোরের মায়ের বড় গলা । বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি ও খ্বুই প্রশংসনীয় যা বিশ্বের কাছে খুবই সমাদৃত কিন্তু এই ধারাবাহিকতা কি বজায় থাকবে যদি আমরা আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে পারি। কারণ সংক্ষিপ্ত সময়ে কিভাবে একটি বিদ্ধস্থ দেশের সার্বিক গুছিয়ে নেওয়া সম্ভব কিন্তু বর্তমান সরকার তাই করতে সক্ষম হয়েছে। উদাহরণ স্বরুপ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং গড় আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা সুখী সমৃদ্ধ দেশ হিসাবে এগিয়ে যাচ্ছে।
শুনছি আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু একবারও ভাবছি যে দেশের পরিস্থিতি কোন পর্যায় যেতে পারে। খালেদা জিয়ার সোনার ছেলেদ্বয় কি বানিয়ে ছাড়বে দেশটাকে? আজ তারেক জিয়া বিদেশে যেয়েও তার কর্মপরিধি ঠিক রেখেই চলেছে কিছু দিন আগে মিডিয়ার মাধ্যমে জানলাম সংগঠনের নামে চাঁদাবাজি করছে এবং বাঙ্গালী ব্যবসায়ীদের কাছ থেকে সংগঠনের নামে অর্থ আদায় করছে। আর সেই কারণে সেখানে এখন সংগঠন কার্যক্রম স্থগিত হয়ে গেছে। তাই এটা জাতির জন্য কলঙ্কময়। তাহলে চিন্তা করুন দেশে আসলে সে কি করবে আর দেশটাকে কোথায় নিয়ে যাবে?
বিগত কয়েকদিন আগে জাতিসংঘে দূর্নীতি বিরোধী শীর্ষ পর্যালোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে কোকোকে বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজদের মধ্যে একজনকে আখ্যায়িত দেওয়া হয়েছে যা বাঙ্গালী জাতির জন্য শুভ সংবাদ নয় বরং ভীষম লজ্জাজনক। তাই এই মহা দূর্নীতিবাজদের আমরা ঘৃণা করি এবং দেশের উন্নয়ন ও জাতিগঠনে এদেরকে প্রত্যাখ্যান করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



