somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিজাব পরলেন হাজারো অমুসলিম নারী

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব হিজাব দিবস পালন করা হয়েছে গতকাল শুক্রবার। এ উপলক্ষে অমুসলিম নারীদের এই দিনে হিজাব পরার আহ্বান জানানো হয়। এতে ব্যাপক সাড়া মেলে। হাজারো অমুসলিম নারী হিজাব পরে দিবসটি পালন করেন।
‘হিজাব পরার অভ্যাস আমার নেই। এর পরও মাথায় টুকরো হিজাব পরেছি। জিনিসটি সুন্দর। ভালোই লাগছে। টের পাই, আমার সামনে অনেক বিকল্প আছে।’ এ প্রতিক্রিয়া জেস রোদেস নামের এক অমুসলিম ছাত্রীর। তাঁর বয়স ২১ বছর। পড়েন যুক্তরাজ্যের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। মাথায় হিজাব পরার একটা গোপন বাসনা তাঁর মনের কোণে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল। কিন্তু তাঁর পরিবারে এর চল নেই। তাই এত দিন পরা হয়ে ওঠেনি। একদিন এক সহপাঠিনী তাঁকে হিজাব পরার আহ্বান জানালে লুফে নেন। জেস জানান, ‘সহপাঠিনী আশ্বস্ত করে, এটি আসলে শালীনতাবোধের বিষয়। এর সঙ্গে ইসলামের সংযুক্তি আছে, এটা সত্য। কিন্তু চাইলে অমুসলিম নারীরাও হিজাব পরতে পারেন। তাই ভাবলাম, আমিই বা কেন পরে দেখি না?’ তবে পরিবারের সদস্যদের আশঙ্কা ছিল, হিজাব পরে রাস্তায় বেরোলে জেসকে নানা টিপ্পনী সইতে হবে। বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। জেসের মনেও ছিল সংশয়। কিন্তু তার পরও সাহস করে এক মাস হিজাব পরার সিদ্ধান্ত নেন। জেস বলেন, ‘প্রথম দিকে বিব্রত লাগত। অস্বস্তিবোধ হতো। কিন্তু আট দিনের মাথায় সব সামলে উঠি।’ জেসের মতো গতকাল প্রথম বিশ্ব হিজাব দিবসে সারা বিশ্বের বেশ কয়েকটি দেশের হাজারো অমুসলিম নারী হিজাব পরেন।
এমন একটা দিন উদ্যাপনের চিন্তাটা প্রথমে আসে নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান নামের এক নারীর মাথায়। তাঁর উদ্যোগে বিশ্বের ৫০টি দেশ থেকে নারীরা ইতিবাচক সাড়া দেন। পরে তিনিই এর আয়োজন করেন।
হিজাবকে অনেকে দেখেন নারীদের অবদমন ও বিভাজন সৃষ্টির প্রতীক হিসেবে। নানা বিতর্ক মোকাবিলায় এই বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমা। অমুসলিম ও মুসলিম নারীদের যাঁরা সচরাচর হিজাব পরেন না, তাঁদের অনেকের মনোযোগ আকর্ষণ করেন তিনি। নাজমা খানের জন্ম বাংলাদেশে। মাত্র ১১ বছর বয়েসে নিউইয়র্কে পাড়ি জমান তিনি। নাজমা বলেন, ‘স্কুলে কেবল আমিই হিজাব পরতাম। এ জন্য নানা বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই ভাবলাম, অমুসলিম নারীরা যদি মাত্র এক দিনের জন্য হলেও হিজাব পরেন, তাহলে মুসলিম নারীদের আর এ ধরনের বৈষম্যের শিকার হতে হবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×