somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ ও কিছু কথা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা-১ ঃ ঠিক কবেকার কথা , মনে নেই। সকালে পত্রিকা খুলেই এক বীভৎস ছবি। ৩১ শে ডিসেম্বর রাত ১২ টা। একটা মেয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। ৭-৮ জন ছেলে তার পরনের কাপড় টেনে টেনে ছিঁড়ে উলঙ্গ করার চেষ্টা করছে। মেয়েটার সর্বাঙ্গে ছেলেগুলোর কিলবিলে হাত। আর আরও অনেক ছেলেরা দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে । না, এরা ৭১ এর হানাদার বাহিনী নয় । এরা এই দেশের সবচাইতে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ঘটনা-২ ঃ বাজারে এক পর্ণ সিডি ছড়িয়ে পড়লো। সিডির নায়ক, দেশের সবচাইতে নামী ও অভিজাত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তা, সেই নায়ক সাহেব আমাদের দেশে ‘লুকানো ক্যামেরায় পর্ণ ছবির’ জনক। তিনি অনেক মেয়ের সাথে প্রেম করতেন এবং তাদের শারীরিক সম্পর্কের ভিডিও বাজারে বিক্রি করতেন। এই মেয়েদের মধ্যে একজন পরবর্তীতে আত্মহত্যা করেছিলো।
ঘটনা-৩ ঃ দেশের পাবলিক মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন মহিলা চিকিৎসক ধর্ষিত এবং খুন হলেন একজন ওয়ার্ড বয়ের কাছে। মিডিয়া তোলপাড় হল। নারীনেত্রীরা সরব হলেন। নিরব রইলেন শুধু সেই মেয়েটির সহপাঠীরা । অনেক ধরনের দাবি নিয়ে যারা প্রায়ই হাসপাতাল এ চিকিৎসা দেয়া বন্ধ করে দেন , একটু ইচ্ছে করলেই তারা মেয়েটির খুনের বিচার চেয়ে লড়াই করতে পারতেন, তাতে আর কিছু না হোক, ধর্ষণকারীরা কিছুটা হলেও সাবধান হতেো।
পবিত্র শিক্ষাঙ্গনকে কলঙ্কিত করা এমন শত শত নারী নির্যাতনের ঘটনা আমি এই মুহূর্তে বলতে পারি, যেসবের কোন প্রতিবাদ হয়নি সহপাঠীদের কাছ থেকে।
ঘটনা ৪ ঃ একটি সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাশালী এক ছাত্র নেতা একদিন কেক কেটে ঘোষণা করলেন, তিনি ১০০ মেয়েকে ধর্ষণ করেছেন।সাথে সাথে খবরটি ছড়িয়ে পড়ল সারাদেশে। খবর ব্যাবসায়িরা প্রচার করলো , এই ১০০ টি মেয়ে সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী। একটা বিশ্ববিদ্যালয়ের ১ জন ছাত্র ১০০ জন ছাত্রী কে ধর্ষণ করেছে, বিষয়টা কতটা অবাস্তব আর হাস্যকর এবং আদৌ সম্ভব কিনা , সেটা যাচাই করার মত সময় বা ইচ্ছা কারো ছিলনা। সেই ছাত্রনেতা স্বীকার করল, সে ধর্ষণ করেছিল বিশ্ববিদ্যালয়ের আশে পাশের গ্রামের কিছু মেয়েকে , সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষিত হয়েছিল ২ জন। কিন্তু, মিডিয়া সেটা মানবে কেন? গ্রামের মেয়েরা ত অহরহই ধর্ষিত হয় । কিন্তু ১০০ ছাত্রী ধর্ষণের মত রগরগে এবং রসাল ঘটনা পাবলিক যে বেশী খাবে। সাংবাদিকরা ঠিকই ভেবেছিলো। পাবলিক খবরটা শুধু খেলোনা, চিবিয়ে চিবিয়ে খেলো। কেউ কেউ আবার আবিস্কার করল, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব মেয়েই ধর্ষিত । এই বিশ্ববিদ্যালয়টির নাম ‘জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়’ ।
প্রথম তিনটি ঘটনায় আমি কোন নাম উল্লেখ করিনি। কারন, কোন শিক্ষাপ্রতিষ্ঠানকে কে কলঙ্কিত করার ইচ্ছা আমার নাই। আমি শুধু আত্মভোলা বাঙ্গালী জাতীকে মনে করিয়ে দিতে চাই, নারী নির্যাতন বাঙ্গালী জাতীর নাড়ির স্বভাব। দেশের ছাত্র সমাজ , বাংলাদেশের বাইরে নয়। তাই, প্রায়ই এই ধরনের ঘটনা দেশের সব স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঘটে। আমাদের দেশ সেই দেশ, যেখানে নারী ধর্ষিত হলে সবাই ঘটনাটাকে প্রথমে চাপা দেয়ার চেষ্টা করে। এই কাজটা শুধু গ্রামের গরীব অশিক্ষিত লোকেরা করে তা কিন্তু নয়।দেশের সর্বচ্চ ডিগ্রীধারী , সর্বচ্চ সন্মানের অধিকারী লোকটিও একই কাজ করে । দুর্ভাগ্যক্রমে কোন কারনে যদি ঘটনা প্রকাশিত হয়ে যায় , তাহলে প্রথম যে কাজটি করা হয়, তা হল, ধর্ষিত মেয়েটির কোন না কোন দোষ খুজে বের করা। মেয়েটি খারাপ ছিল, মেয়েটি ওখানে গেল কেন, মেয়েটির পোশাক অশ্লীল ছিল ইত্যাদি ইত্যাদি। শিক্ষক দ্বারা স্কুলের ছাত্রী ধর্ষিত হবার একটি ঘটনায়, দেশের সবচেয়ে পঠিত একটি পত্রিকায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি লাইন পড়ে অবাক হয়েছিলাম । সেটি হল, মেয়েটি স্কারট পরে শিক্ষকটির বাড়ি পড়তে গিয়েছিল । যেন , এই স্কারট পরার অপরাধে শিক্ষক ছাত্রীকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। যাই হোক, এই হল মোটামুটি নারী নির্যাতন সম্পর্কে আমাদের দেশের মানুষের মানোসিকতা । এখন এই দেশের কিছু ছাত্রছাত্রী যদি , ক্ষমতাসীন দলের ধর্ষণকারী ছাত্রনেতাকে বহিষ্কারের জন্য আন্দোলন করে , ক্লাস বর্জন করে, হাতে হাত মিলিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে প্রতিবাদ করে, তাহলে দেশের আপামর জ্ঞানীগুণীদের ভ্রু কুঞ্চিত হয়ে উঠবে, এটাই কি স্বাভাবিক নয়? আমার উল্যেখিত প্রথম তিনটি ঘটনায় ছাত্র সমাজ ফুঁসে ওঠেনি , গনআন্দোলন করে নিউজ পেপারের হেডলাইন হয়নি। তারা সমস্ত ঘটনাকে পাশ কাটিয়ে হেঁটে চলে গেছে, যেন কিছুই আসে যায়না । যেমনটা প্রতিদিন আমরা করে থাকি। শুধু তাই নয়, আমরা ধর্ষিতাকে আরও একাধিকবার ধর্ষণ করি নিউজপেপারে , পুলিশ স্টেশনে , কোর্টে । কিন্তু , বোকা জাবির ছেলেপেলেরা, ধর্ষণকারীকে বহিষ্কারের দাবী নিয়ে সরকারী ভিসির কাছে হাজির হল।আরও দাবী করলো, শিক্ষাংনঙ্গনে মেয়েদের জন্য ‘যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা’ করা হোক। সরকারের দালাল ভিসি যখন জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কে ধর্ষিত হয়েছে, সামনে আস। জাবির সবগুলো মেয়ে একসাথে এগিয়ে এসে বলল, আমরা সবাই ধর্ষিত হয়েছি । কি সাহস এই মেয়েগুলোর বুকে। ধর্ষিত সহপাঠীকে অপমানের হাত থেকে বাঁচাতে আর কোন উপায় যে ছিলোনা। এত বছরের আন্দলনের মধ্যে একবারও জাবি র ছেলেমেয়েরা ধর্ষিতার নাম প্রকাশ করেনাই। জাবির ছেলেরা কত মার খেয়েছে উপাচার্যের গুন্ডা বাহিনীর কাছে। কত অপমান, কত হুমকি, বহিষ্কার, পুলিশের লাঠি । তবু , একরোখা ছেলেমেয়েগুলো ধর্ষণকারীকে ক্যাম্পাস ছাড়া করেছিল। সরকারের অনিচ্ছা থাকা সত্ত্বেও , ঘটনার নায়ক মানিককে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল প্রশাসন । কিন্তু বহিষ্কারের কয়েক বছর পর ওই মানিক কে পরিক্ষা দিতে আবার বসানো হয়ছিল গোপনে। পরীক্ষার হলে তাকে চিনতে পেরে এক ছাত্রী ঘোষণা করল, সে ধর্ষণকারীর সাথে পরিক্ষা দেবেনা। তার সাথে অন্য ছাত্রছাত্রীরাও উঠে দাঁড়ালো । তারাও দেবেনা পরিক্ষা। মানিক কে আটকে রাখা হল পরিক্ষার হলে। তারপর আবার আন্দোলন । শিক্ষাঙ্গনে ‘যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা’ আদায় করে ছাড়ল জাবি র ছেলেমেয়েরা।অসম্ভবকে সম্ভব করে দেখালো । পৃথিবীর অন্য কোন দেশে এমন ঘটনা ঘটলে, সেটা হয়ত ছাত্রছাত্রীদের গর্বের ইতিহাস হয়ে উঠতে পারতো । কিন্তু, ভুলে গেলে হবেনা, এই দেশটির নাম ‘বাংলাদেশ’।মিথ্যাই এই দেশে সত্যের বাবা।
আজ হঠাৎ করেই আমার প্রিয় ক্যাম্পাসকে নিয়ে কিছু লেখার তাড়না বোধ করলাম। ইদানিং প্রবাসে অলস সময় কাটাতে অনেকের মতো আমিও ফেইসবুকে ঘোরাঘুরি করি। তাতে লক্ষ্য করছি, এই ফেইসবুকের মাধ্যমে একজন ব্যাক্তি খুব সহজেই একটা ভাইরাসের মত একটা তথ্য ছড়িয়ে দিতে পারে। সত্য, কিংবা মিথ্যা যাচাইয়ের আগেই ছড়িয়ে পরে সেই খবর। এই সুযোগে ব্লগার নামে এক নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। রহিমুদ্দিন, কলিমুদ্দিন, সবাই হয়ে উঠছেন স্বঘোষিত ব্লগার যারা দেশের সমস্ত সমস্যাকে নিজের অনভ্যস্ত কাঁধে চাপিয়ে নিয়েছেন এবং সমাজের নানা অসঙ্গতিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন। এমনই এক ব্লগার সম্প্রতি জাবি তে ‘র্যা গ’ নিয়ে একটি ভুয়া পোস্ট ছড়িয়ে দিয়েছেন। সেই পোস্ট এর নিচে আবার আমাদের দেশের বিশিষ্ট ব্যাক্তিরা নানা রকম মন্তব্য করেছেন। যেমন একজন লিখেছে্ন, উনি জাবি র মেয়েদের বিয়ে করবেন না, কারন এদের চরিত্র ভাল না। তা, এই বিয়ের পাত্রের প্রোফাইল দেখে আমি নিশ্চিত হলাম, উনাকে বিয়ে করতে জাবির কোন মেয়েই রাজি হবেনা । আবার একজন লিখেছেন, জাবির মেয়েরা ধর্ষিত হয় তাই উনি জাবি তে ভর্তি হন নি।পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, উনি জাবিতে দুই বার ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পান নি । যাই হোক, এসব সমালোচনায় এত নামী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু যায় আসে বলে আমি মনে করি না। কিন্তু , প্রয়োজন আছে এইসব অপপ্রচারের কারন অনুসন্ধান করা। কারণটি অবশ্য জাবির প্রতিটি ছাত্রছাত্রী কম বেশী জানে। কিন্তু দেশের সবাইকে জানার সুযোগ করে দিতেই আমার আজকের এই লেখা।
জাবি বাংলাদেশের একমাত্র শিবির মুক্ত ক্যাম্পাস। শিবির, নামে বা বেনামে এখানে কোন দিনই আসন গাড়তে পারেনি। তাই কিছুদিন পর পর এরা জাবি নিয়ে পরিকল্পিত ভাবে কিছু বিতর্ক ছড়ায়। আর জাবি নিয়ে বিতর্ক ছড়াতে চাইলে , মানিকের প্রসঙ্গ টেনে আনাটাই সবচেয়ে সোজা। সুদূর ইটালিতে বসে , মানিক ও নিশ্চয়ই খুশী হয়ে ওঠে এসব পড়ে , কারন পাবলিসিটি পাওয়া তার জীবনের একটা শখ ছিল। একারনেই ত কেক কেটে ধর্ষণের ঘোষণা দেয়া। আর এই মানিক কে অস্ত্র বানিয়ে শিবির প্রমান করতে চায়, জাবিতে মেয়েদের অবস্থা খুব করুন। ইসলামের লীজ নেয়া শিবিরই পারে এইসব মেয়েদের উদ্ধার করতে। কিন্তু না, সাধু সাবধান। এই জাবি থেকে তাদের বের করে দেয়া হয়েছিল। এই জাবির ভেতরে তাদের স্থান কোনদিনই হবেনা।।
জাবির টেবিল টেনিস টীমের সদস্য হিসাবে একটা শিবির অধ্যুষিত বিশ্ববিদ্যালয়ে খেলতে যাবার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার হয়েছিল। মেয়েদের হলে রাতে থাকার সময় আমরা জাবি র মেয়েরা গান বাজনা, হই চই করছিলাম। ওই হলের মেয়েগুল অবাক হয়ে আমাদের দেখছিল। একজন বলেছিল, তোমাদের এত সাহস, তোমরা কি তোমাদের ক্যাম্পাসে গান গাও? কেউ তোমাদের কিছু বলেনা? অবাক হয়েছিলাম মেয়েটির কথা শুনে। কিন্তু পরদিন সকালে ক্যাম্পাসে গান গাওয়ার অপরাধে শিবিরের ছেলেরা যখন আমাদের হুমকি দিয়ে গেল, তখন সব পরিশকার বুঝতে পারলাম। আরও বুঝতে পারলাম, এই বিশ্ববিদ্যালয়ে কোন মেয়ে ধর্ষিত হলে সে কোনদিন কাউকে নালিশ জানানোর সাহস পাবেনা।
আজ গর্বের সাথে বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় , যেখানে রাত ১ টা ৩০ পর্যন্ত কনসার্ট দেখার পর মেয়েরা নির্বিঘ্নে হলে পৌঁছায় । যেখানে রাত ১০ টায় ল্যাবে থিসিস এর কাজ করে হলে ফেরার সময় মেয়েরা বিশ্বাস নিয়ে সহপাঠীকে বলতে পারে , ‘দোস্ত , রাত হয়ে গেছে । হলে পৌছায় দে’। পরিশেষে বলতে চাই, ৭১ সালে ২ লাখ মা বোন ধর্ষিত হয়েছিল দেশি এবং বিদেশি হানাদারদের হাতে। বিদেশিগুলোকে আমরা তারিয়েছি, কিন্তু দেশিগুলোর বিচার আজও করতে পারিনি।এই দেশি হানাদারের বংশধরেরা রয়ে গেছে দেশের কোনায় কোনায় । মানিকের মত আর অনেক মানিক আছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু জাবির ছাত্রছাত্রীরা মানিক কে নর্দমার কীটের মত উপড়ে ফেলেছে। সেটা পারেনি দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।



৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×