দৃশ্যপট ১ ঃ একজন লোক তাড়াহুড়ো করে তার হিজাবী স্ত্রী ও কোলে সন্তান নিয়ে বাসে উঠেই মাঝের দিকের ডাবল সিটে বসে পড়লেন। তখনি বাচ্চা ছেলেটার চেহারা ঐ সিটের পেছনের সিটের যাত্রীরা দেখতে পেল। কি সুন্দর ফর্সা নূরানী মুখখানা। সদ্য উঠা সামনের দিকের দুটো দাত বের করে অবিরাম হেসেই চলছে পেছনের যাত্রীদের দিকে তাকিয়ে। যাত্রীরাও এই নিশ্পাপ চেহারার এত সুন্দর হাসি দেখে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে ফিরতি হাসি উপহার দিচ্ছে আর শিশুটিও দ্বিগুন উৎসাহে হাসির বর্ষন করেই চলছে। এই দুই পক্ষের হাসি বিনিময় খেলাটি শিশুটির বাবা মাও আনন্দের সাথে উপভোগ করছে আর মনে মনে গর্বিত হচ্ছে মানুষ হয়ে একটা পরী জন্ম দেবার জন্য। একসময় মা টি তার সন্তানকে বুকে টেনে নিয়ে গালে আলতো করে চুমো দিয়ে মনে মনে উপরওয়ালার নিকট সন্তুষ্টি প্রকাশ করতে লাগলেন মানব পরীটিকে উপহার দেবার জন্য। বাবাটিও তার সন্তানের দিকে আবেগ ভরা চাহনি নিয়ে তাকিয়ে রইলেন।
দৃশ্যপট ২ ঃ রাতের বেলা ঢাকার এক অভিজাত পাড়ার ফ্ল্যাটের ভিতরের চিত্র। মা তার ১ বছর বয়সী নবজাতকের উপর ভীষন বিরক্ত হয়ে রাগে গজরাতে লাগলো। সন্তানটি তার পুনরায় ডাইপার নষ্ট করে চিৎকার করে কাদছে। এখন তাকে আবার তা পরিষ্কার করতে হবে। ওদিকে তার অফিসের কলিগের এসে পড়ার সময় হয়েছে। স্বামী তার ব্যবসায়িক কাজে কয়েকদিনের জন্য কক্সবাজারে গিয়েছে। এই সুযোগে সে তার ঘনিষ্ঠ কলিগের সাথে সময় কাটানোর জন্য রাতে গোপনে আমন্ত্রন জানিয়েছে। ডাইপার পাল্টানো শেষ হয়েছে মাত্র এমন সময় দরজার বেল বেজে উঠলো। দরজা খুলে মা আগত কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটিয় তুললো। বাইরের দিকটা ভালভাবে দেখে নিয়ে আগন্তুক ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল।
আচ্ছা এবার বলুন ত, দৃশ্যপট ১ এর নারী চরিত্রটি প্রতিচ্ছবি আপনি বর্তমানে কাদের মধ্যে দেখতে পান? সেই কলেজের মেয়ে যে রাতের বেলা ছেলেদের সাথে ফোন সেক্স করে? সেই মেয়ের মধ্যে যে ক্লাশ, কোচিংয়ের কথা বলে ছেলেদের সাথে রাস্তা-ঘাটে, পার্কে ঘুরে বেড়ায়? নাকি সেই মেয়ের মধ্যে যে প্রেমের নামে প্রেমিকের সাথে গোপনে নিষিদ্ধ কাজ করে বেড়ায়?
আমি কিন্তু ঐসব চারিত্রিক বৈশিষ্ট্যের মেয়েদের মধ্যে দৃশ্যপট ২ এর নারীর প্রতিচ্ছবি দেখতে পাই।
দৃশ্যপট ১ এর নারীর প্রতিচ্ছবি আমি সেই মেয়ের মধ্যে দেখতে পাই যে নিজের শালীনতা রক্ষা করতে আধুনিকতাকে পায়ে ঠেলে দেয়। তথাকথিৎ ব্যক্তি স্বাধীনতার চেয়ে স্রষ্টার বিধান ই যার কাছে বড়। সস্তা প্রেমের চেয়ে বিয়ের মত পবিত্র বন্ধনের প্রতি ই যার আকর্ষন বেশি।
আমরা ভাগ্যবান যে আমরা বাবা-মা হিসেবে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষদের পেয়েছি। কিন্তু আমাদের ভবিষ্যত প্রজন্ম পাবে কি?
বর্তমানের ছেলে মেয়েদের সামাজিক অবস্থা বিবেচনা করলে মনে ত হয়্না তারা আমাদের মত ভাগ্যবান হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



