somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইয়েন্স ফিকশন: গ্যালাকটিক টেকর ইউনিয়ন

১৪ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিও স্পেস স্টেশনের বহির্জাগতিক সিগন্যাল বিশ্লেষক ডঃ ফিবন বিস্ময়কর কিছু খেয়াল করলেন। π ভিত্তিক কোডিং এর অর্থপূর্ণ নিয়ন্ত্রিত সিগন্যাল বয়ে যাচ্ছিল পেগাসাস প্রান্ত থেকে। প্রচন্ড উত্তেজনায় সিগন্যাল ভেরিয়েশন ও এনকোডিংগুলো স্থির দৃষ্টিতে দিখছিলেন ডঃ ফিবন। সিগন্যালগুলোর ড্যাম্পিং হার কমে আসছে ধীরে ধীরে। নিও স্টেশন যেন তলিয়ে যাচ্ছে প্রচন্ড ফোর্সফিল্ডের ভিতর। এই প্রথম বহির্জাগতিক সভ্যতার মুখোমুখি হতে যাচ্ছে হোমো সেপিয়েন্স। কন্ট্রোলরুমের বাতিগুলো দ্রুত জ্বলছে নিভছে। ডঃ ফিবন বুঝতে পারলেন নিও স্টেশন এর স্পেস টাইম কোঅর্ডিনেট পাল্টে দেয়া হচ্ছে। স্টেশনের সব ঘড়ি বন্ধ হয়ে আছে। পৃথিবীর সাথে যোগাযোগ থেমে গেল নিও’র। হঠাৎ সিগন্যাল বিশ্লেষক যন্ত্রটার পর্দা কেঁপে কেঁপে উঠল। মনিটর এ মেসেজ আকারে ভেসে উঠল কিছু লেখা। নিঃশব্দে ডঃ ফিবন পড়তে শুরু করলেন।

'' টেকর মহাজাগতিক সভ্যতার পক্ষ থেকে মানব প্রজাতিকে স্বাগতম। টেকর এনসাইক্লোপিডিয়াতে হোমো সেপিয়েন্স এর নাম যুক্ত করা হলো বুদ্ধিমান সত্তা হিসাবে। অনেকগুলো সভ্যতার মিলন ক্ষেত্র টেকর। হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতা টেকর এর নামে সভ্যতা জোটের নামকরন করা হয় টেকর ইউনিয়ন। আমরা ছুটে যাচ্ছিলাম মহাবিশ্বের নানা প্রান্তে নতুন সদস্যের খোঁজে। গত ৩০০০ বছরে আমরা চারটা সভ্যতা খুঁজে পেলাম। প্রক্সিমা সেন্টরীর পাশ দিয়ে যাওয়ার সময় আমরা থেমে গেলাম। মানুষের সভ্যতা আমাদের অভিভূত করে ফেলে। তোমাদের সিগন্যাল ভরা জগতটাকে টেকর পর্যবেক্ষন ইউনিট পর্যবেক্ষন করছে ৫০০ বছর ধরে।
আমরা দেখলাম তথ্য জিনিসটা স্থানীয়,একইভাবে মানুষের বিজ্ঞান। কিন্তু বুদ্ধিমান সত্ত্বার লক্ষ্য একটাই "সৃষ্টির রহস্য জানা"।
দুর্ভাগ্যজনকভাবে সৃষ্টির রহস্য 'ইও৭ এর ভিতর ইও৭' ধাঁধার চেয়েও জটিল। যার সম্পূর্নটা জানা কখনোই সম্ভব না আপনাদেও বিজ্ঞান দিয়ে। টেকরীয়ন ইউনিয়ন ফেলে এসেছে সে সব টাইম ইউনিট। টেকর মহাজাগতিক সভ্যতার রীতি অনুযায়ী হোমো সেপিয়েন্সকে ইউনিয়নে অন্তর্ভূক্তির কথা উঠল। সমস্যা দেখা দিল পৃথিবীর অবস্থান নিয়ে। সোলার সিস্টেম টেকরীয়ন বলয়ে আসবে আরও ১০০০০০ বছর পর। মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরের কিনারার পৃথিবীর ইউনিয়নে যোগ দেওয়ার একটাই পথ রইল - স্পেস কোঅর্ডিনেট পরিবর্তন করা,যার ফলাফলে মানুষের পুরো জগতটাই পাল্টে যাবে,পাল্টে যাবে তারা গুলোর অবস্থান।
বুদ্ধিমান সত্ত্বা হোমো সেপিয়েন্স এ শর্ত সাপেক্ষে টেকরিয়ন ইউনিয়নে যোগ দেবে কিনা তা সিদ্ধান্ত নেবার জন্য random ফাংশন হিসাবে বেছে নেওয়া হয়েছিল আপনাকে। আপনার জন্মের অনেক আগেই আমরা আপনাকে বেছে নিয়েছি। এই মুহুর্তে আপনিই কেবল টেকর সিগন্যালগুলো বিশ্লেষন করতে পারছেন কারন পরাবাস্তব ভাবে আপনাকে টেকরীয়ন বলয়ে নিয়ে আসা হয়েছে। আপনার সিদ্ধান্ত বাছাই এর উপর নির্ভর করছে ওয়াটার প্ল্যানেট এর ভবিষ্যত। আপনার উত্তর হ্যাঁ হলে সোলার সিস্টেম এর স্পেস টাইম এর কোঅর্ডিনেট পাল্টাতে থাকবে। পৃথিবী নিজেকে আবিষ্কার করবে ১০০০০০ বছর পরের সময়ে এবং উত্তর না হলে আপনি নিও এর বেস অর্ডিনেট এ ফিরে যাবেন। স্মৃতি থেকে মুছে যাবে টেকর ইউনিয়ন। "

ডঃ ফিবন এর সামনে যেন সব পরিষ্কার হতে শুরু করেছে। টেকরীয়নরা কিভাবে মানুষের জীবনকে নিয়ন্ত্রন করছে। স্পেস ট্রেনিং এ খারাপ করা সত্ত্বেও কিভাবে তার চাকরী হলো নিও স্টেশনে। ডঃ ফিবন দ্রুত চিন্তা করতে লাগলেন। চোখের সামনে ভেসে উঠল মানুষ,পথিবী,প্রকৃতি। অবচেতন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডঃ ফিবন। ট্রান্সমিটার মডিউল এ দ্রুত লিখতে লাগলেন
" মানব জাতি এত দুর পর্যন্ত হেঁটে এসেছে একা একা, মানুষ জানে যোগ্যরাই টিকে থাকে। স্বাধীনতা মানুষের ধর্ম। মানুষ ঠিকই একদিন ভেদ করবে সৃষ্টি রহস্য। আমাদের অবস্থান ও সময় মানুষের ইতিহাসকে বহন করে। মানবজাতি মহাজাগতিক সভ্যতায় নিজেদের ইতিহাস বিসর্জন দিয়ে কখনোই যোগ দেবে না। অন্তহীন পথে আমরা একা একা হাঁটতে চাই। "

একটা আলোর ছটা যেন পুরো নিওকে গ্রাস করে ফেলল। ডঃ ফিবন বুঝতে পারলেন না আলোর ছটার রহস্য।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×