কর্মব্যস্ত দিনের শেষে শীতের সন্ধ্যায় সর পড়া চায়ের কাপে চুমুক দিয়ে মুখটা কেমন যেন তেঁতো হয়ে গেলো। কিছুক্ষণ ঝিম মেরে থাকার পরে মনে হল নাহ!! তিন দিন ধরে কেমন যেন ঝিমিয়ে গেছি। তিনদিন হল তার সাথে দেখা নাই। এই প্রথম টানা তিন দিন তাকে দেখি না। মনটা খুব অস্থির লাগছে কেন যেন। সে যাই হোক, মাঝে মাঝে এমন হলে খারাপ না। তাতে অনুভব করা যায় আমার জীবনে তার উপস্থিতি কতটা জরুরী। আর তো মাত্র কয়েকটা দিন। তারপর তো সামনেই থাকবে আমার।
আজ অর্ধ দিবস হরতাল। এই জীবন হরতাল এলেই আমি সকাল সকাল একলা একলা রিকশা ভ্রমন করে অফিস আসতাম।ইদানিং অবশ্য রিকশাতেই যাওয়া আসা যাওয়া করি তবে একলা না, দোকলা।আজ ও সকালে তার হেরফের হয় নাই। সকাল সকাল সকালের ঠাণ্ডা বাতাস উপভোগ করতে করতে ফুরফুরে মেজাজে অফিস এলাম। আজ সকাল টা বেশ ভালো লাগলো অনেক দিন পরে। সকালে শীতটাও কম ছিল, রোদ ছিল আর ছিল পাশে একজন সঙ্গী। সবমিলিয়ে সেইরকম ব্যাপার।
গত ১২ তারিখ আমাদের বিয়ের এক মাস পূর্ণ হল। একমাস কিভাবে চলে গেলো বুঝতেই পারলাম না। মনে হল এইতো সেদিন বিয়ে হল। একমাস মানে ৩০ টা দিন কেটে গেলো। ৩০ টা দিন ছিল আমার সারা জীবনের সবচাইতে সুন্দর দিন। ৩০ দিন এ এমন অনেক কিছুই ঘটেছে যা কল্পনার বাইরে ছিল।
এক মাস পূর্তি উপলক্ষে ১২ তারিখের আগমন উপলক্ষে ১১ তারিখ রাতে এই প্রথম আমাদের বাসার ছাদে বারবিকিউ পার্টি করলাম। যেহেতু ভাড়া বাড়ি তাই প্রথমে আতংক ছিল বাড়িঅলা কে নিয়ে। কিন্তু সে অতি সহজে রাজি হয়ে গেলো এবং আমাদের সাথে যোগ দেবার ইচ্ছাও জাহির করে ফেললো। প্রথম এমন কিছু করবো ভেবে আমরা সবাই খুব উৎসাহী ছিলাম, যদিও ব্যাপক ঠাণ্ডা ছিল সেদিন। যথারীতি রাতে ঠাণ্ডা বাতাসের ভেতর ছাদে গিয়ে আগুন জ্বেলে শুরু করলাম আমাদের প্রথম বারবিকিউ পার্টি। এর জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার একমাত্র দাবীদার আমাদের বাড়ির নতুন জামাই এবং আমার স্বামী
এর পরে ১২ আরিখ যেহেতু এক মাস পূর্ণ হল তো আমরা ঠিক করলাম সেখানেই খেতে যাবো যেখান থেকে যাত্রা শুরু হয়েছিলো। যথারীতি আমরা সেখানে গেলাম এবং অনেক গল্প গুজবের মাঝে ভরপেট খেলাম। খাবার পরে আমি তাকে বললাম আজ যদি রাতে গাড়ী নিয়ে ঘোরাঘুরি করা যেতো ভালো হত। মাশাল্লাহ!! আমার অতি বুদ্ধিমান স্বামী আমাকে আবার অবাক করে দিয়ে বলল, তুমি এই কথা বলতে পারো ভেবেই আমি গাড়ির চাবি সাথে নিয়ে বের হয়েছি। আমি তো বিস্ময় নিয়ে তাকায় থাকলাম বেশ কিছুক্ষণ। পরে জানলাম ইহা তার মনেরও ইচ্ছা ছিল। সে যাই হোক খাওয়া শেষে তিনি তার বাসায় চলে গেলো। আমি আমার বাসায় চলে এলাম। রাত বেশী হবার কারনে গাড়ী নিয়ে ঘোরাঘুরি বাদ দিলাম।
কিন্তু না। আমাকে আবার একবার অবাক করে তিনি রাতের বেলা গাড়ী নিয়ে হাজির। নিচে এসে ফোন করে বলে, নিচে যেতে। গাড়ী নিয়ে দাড়িয়ে আছে। শুনে আমি খুশি হবার চাইতে বেশী হতভম্ব হয়ে ছিলাম। কি বলা যায় এমন অবস্থায়, শুধু হাসি ছাড়া???? এর পরে তিনি আমাকে নিয়ে গেলেন শাহবাগ, উদ্দেশ্য ফুল কিনে দেয়া। এত রাতে মানুষ যেখানে ঘুমাতে যায় সেখানে আমরা গেলাম ফুল কিনতে। অল্প কিছু দোকান খোলা ছিল। বেশ কিছু ফুল ও কেনা হল। ফুল নিয়ে আমি ফুলের মতো একখানা হাসি উপহার দিলাম। এভাবেই পার হয়ে গেলো আমাদের বিবাহের এক মাস পূর্তি। হাহাহাহাহা!!!!!!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



