somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ড ফোনের দিনগুলো

০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাত বাজে দুইটা। চোখে নাই ঘুম। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে পুরনো দিনের সব খুচরো স্মৃতি। আহ!! কি মধুর সেই দিনগুলো।
আমার জন্ম আশির দশকে হলেও বেড়ে উঠেছি নব্বই দশক জুড়ে। সেই সময়টাতে ল্যান্ড ফোন কারো বাসায় থাকাটা একটা বিশাল ব্যাপার ছিলো। সেই আমলে প্রথম দিকে ছিলো ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করার ফোন। শতবার ডায়াল করেও আমরা ক্লান্ত হতাম না। তখন বাসায় ফোনের লাইন আনাও ছিলো এলাহি কারবার। হুট করেই ফোন আনা যেত না। সে সময়গুলোতে ক্রস কানেকশন, রং নাম্বার এগুলো ছিলো নিত্য দিনের ঘটনা। কত মানুষের যে এই রং নাম্বারে প্রেম হয়ে যেতো তখন। আবার অনেকে তো প্রেম করতে গিয়ে ধরা পরলে রং নাম্বার এ চলে যেতো।

সেই সময়গুলোতে প্রতিদিন নিয়ম করে লোডশেডিং চলতো। এখনকার বাচ্চাদের কাছে লোডশেডিং খুব একটা পরিচিত না। তখন তো নিয়ম মাফিক লোডশেডিং চলতো এবং ওই সময়টা গল্প আর আড্ডাতেই চলে যেতো। আইপিএস আাসার আগে তো মোমবাতি জ্বালিয়ে হাতে হাত পাখা ঘুরাইত ঘুরাইতে কব্জি ব্যাথা হয়ে যেতো।

সেই দিনগুলোতে টিভি দেখাটা একটা উৎসব এর মতন ছিলো। একটা মাত্র বিটিভি ছিলো বাংলা চ্যানেল। প্রতিটা অনুষ্ঠান তো ছিলোই সাথে কুরআন তেলাওয়াত, বাইবেল, গীতা ও ত্রিপিটক এর জগতের সকল প্রাণী সুখী হোক পর্যন্ত সবার মুখস্থ ছিলো। বিজ্ঞাপনের প্রতিও ভালোবাসা ছিলো অগাধ। নাটকের চরিত্রগুলোও ছিলো বড্ড বেশি আপন। মিস্টার বিনের গাড়ি ভেঙে গেলে নিজের চোখে পানি আসতো। আলিফ লায়লার জন্য কতযে অপেক্ষা ছিলো। রবিনহুড, সিন্দাবাদের জন্য মন কেমন করতো।

সেই সময়গুলোতে মোবাইল ফোন তো ছিলোনা। তাই অবসর কাটাবার সঙ্গী ছিলো বই। সেই যে চাচা চৌধুরী, বিল্লু,পিংকি, নন্টে-ফন্টে, ফ্যান্টম,টিনটিনের কমিকস গুলোর প্রতি ভালোবাসা, তা তো এখন লাখ টাকায়ও পাইনা। একটু বড় হবার পর হুমায়ুন আহমেদের বাচ্চাদের বই, জাফর ইকবাল এর বই, তিন গোয়েন্দাদের সাথে কত যে স্মৃতি তা কি বলে শেষ করা যাবে। আহারে কি আনন্দ ছিলো!!

সেই সময়গুলোতে মানুষের প্রতি মানুষের মায়া ছিলো, শ্রদ্ধা ছিলো। শুধু মানুষ না, সব কিছুর মাঝে মায়া ছিলো। হয়তো তখন আমাদের কাছে বেছে নেবার অপশন কম ছিলো। তাই যেটুকু পেতাম সেটাতে মন প্রাণ ঢেলে দিতাম। অন্তর দিয়ে উপভোগ করতাম। সব কিছুর হাজারো অপশন। তাই হয়তো মায়া জন্মাবার আগেই আমরা নতুন কিছু খুঁজে নেই। তাই আমার ল্যান্ড ফোনের দিনগুলোর জন্য এখনো অনেক মায়া লাগে। কত সুন্দর ছিলো সেই দিনগুলো।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ ভোর ৫:৪০
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ইরান গাজা নয়" - অরুন্ধতী রয়, (মার্চ ৯, ২০২৬)

লিখেছেন সাজিদ উল হক আবির, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১২:০৬


ছবিসূত্র

আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন না এবং তিনি মাওলার দায়িত্ব পালন করেননি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি চান আপনার মৃত্যুর পরে সামুর ব্লগাররা আপনাকে স্মরণ করুক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন

মানসিক ভারসাম্য

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ৩:২৯



আপনি ইরানের বিপক্ষে, আপনি নিরপরাধ নারী শিশু ও বৃদ্ধ অসুস্থ মানুষ হত্যার পক্ষে! - কারণ, আপনি অসুস্থ। মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীনের সাথে হাসি মজা আলোচনা বিতর্ক কোনোটাই চলে না।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×