somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্জন শাহরিয়ার
নিজের সম্পর্কে লিখার মত অত বড় দার্শনিক হয়নি। সহজ, মুক্তচিন্তা, স্বাধীনচেতা, পরোপকারী, ন্যায় ও সুন্দরের পূজারী

এক পাগলের গল্প শোন....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল ৫টায় ঘুম থেকে উঠেছে লাবিব। উঠে প্রথমে দৌড় দিল নামায পড়তে। নামায পড়ে বাড়ি ফিরবে এমন সময় দেখতে পেল মসজিদের এক কোণায় রাফিন কি যেন চিন্তা করছিল। লাবিব তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল কি সমস্যা। তখন সে বলল, তার পরীক্ষার জন্য বাড়ি থেকে মা টাকা দিতে পারছে না। আগামীকালই টাকা দেওয়ার শেষ দিন, না হয় পরীক্ষা দিতে পারবে না। কারণ তার বাবা নেই। মা বাড়ি বাড়ি কাজ করে। কোনমতে সংসার চলে। লাবিব বলল, ঠিক আছে তুমি আমার সাথে বিকালে আসরের নামায পড়ে যোগাযোগ কর।

লাবিব বাড়িতে গেল। তারপর কোরআন ও হাদীস অর্থ সহ পাঠ করে। তারপর মা তাকে ডাক দেয় লাবিব নাস্তা করতে আয়। লাবিব নাস্তা করছিল আর তার মাথায় ঘোরপাক খাচ্ছিল কিভাবে রাফিনের পরীক্ষার টাকা যোগাড় করা যায়। তারও পরীক্ষা ফি দেওয়ার জন্য স্কুল থেকে নোটিশ দিয়েছে। সে স্কুলে যাবার সময় মায়ের কাছ থেকে পরীক্ষার ফি নিয়ে যায়। পথে ছোট বড় যত ছেলের সাথে দেখা হয় সবাইকে সে সালাম দেয়। কুশলাদি জিজ্ঞেস করে। পড়ালেখা কেমন চলছে, নামায পড়ে কিনা, ঠিকমত রিপোর্ট রাখে কিনা ইত্যাদি।

সব ক্লাসেই লাবিব ভালভাবে পড়া আদায় করে। স্যার কোন কিছু কাউকে জিজ্ঞাস করতেই সেই দাড়িয়ে তার উত্তর দেই। দুপুরে টিফিনের ছুটি হলে সে নামায পড়তে বন্ধুদের এবং ছোট বড় সবাইকে ডাকে। ক্লাস শেষ হয় যথাসময়ে। সে আজ পরীক্ষার ফি দেয়নি। বাড়ি ফিরে আসরের নামায তাদের মসজিদে পড়ে লাবিব। রাফিনও নামায পড়তে আসে। লাবিব নিজের পরীক্ষার টাকা রাফিনকে দিয়ে দেয়। নামায পড়ে লাবিব খেলার মাঠের দিকে গেছে। কিন্তু লাবিব হাতে কিশোর কন্ঠ নিয়ে বসে বসে পড়ছে। তার পাশে দুইজন এসে বসলে সে তাদেরকে সালাম বিনিময় করে। এবং তাদের কুশলাদি জানল।

মাগরিবের আযান দেওয়ার সময় হয়েছে। তাই সে উঠে পড়ল। তার পাশে বসা দুইজনকেও নামায পড়তে ডেকে নিয়ে গেল সে। যে ছেলে গুলো কোনদিন মসজিদে যায় না সে ছেলে গুলো আজ লাবিবের কথায় মন্ত্রমুগ্ধ হয়ে মাগরিবের নামায আদায় করল!

মাগরিবের নামাযের পর লাবিব বাসায় গিয়ে তার স্কুলের পড়া রেডি করতে থাকে। এশার আযান হলে আশে পাশের বন্ধুদেরকে ডেকে মসজিদে গিয়ে নামায আদায় করে আসল। নামায পড়ে আবার পড়তে বসল। রাত ১০টায় পড়া শেষ করে রাতের খাবার সেরে নেয়। তারপর সে অযু করে আসে তার রুমে আসে। রুমে এসে সে পশ্চিম মুখি হয়ে নামাযে বসার মত করে চোখ বন্ধ করে বসে পড়ল। আর ভাবেত লাগল সকালে ঘুম থেকে উঠার পর সে কি কি করেছে আজ। ভাল কাজ গুলোর জন্য আল্লাহর কাছে শুকুরিয়া জানাল। আর খারাপ কাজের জন্য চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে ক্ষমা চাইল। অতঃপর ঘুমিয়ে পড়ল।

আবার ফজরের আযান দিল। আর লাবিব ঘুম থেকে উঠে গেল। অযু করে বাড়ির বাইরে বেরিয়ে ডাকতে লাগল....... সালাত.................. সালাত..................... সালাত.......................
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×