
কোথায় গেলে বিচার পাব? কার কাছে গেলে বিচার পাব?
সাম্প্রতিক টাঙ্গাইলে ছেলের সামনে মা’কে ধর্ষণ করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার এলাকাবাসী বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাধে সংঘর্ষ। পুলিশ গুলি ছুড়লে এতে আহত হয় অর্ধশতাদিকেরও বেশি। ঘটনাস্থলেই নিহত হন ৩ জন।
এমন এক স্বাধীন দেশে আজ আমরা বসবাস করছি বিচারও চাইতে পারব না। মুখ বুঝে সমস্ত অত্যচার সহ্য করতে হবে। এমন’কি আপনার মা’কে কেউ নির্যাতন করলেও মুখ বুঝে সহ্য করতে হবে নয়ত বা হতে হবে লাশ!
এরা কি মানুষ না ভিনগ্রহী প্রাণী? এরা কি মায়ের গর্ভ থেকে জন্ম নেয়নি? বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদে হায়
‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।
মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান।’কোথায় গেলে বিচার পাব? কার কাছে গেলে বিচার পাব?
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



