somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাফ নদীর পাড়ের দৃশ্য দেখার পর এক ভাইয়ের লেখা...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#
গুলি খেয়ে ২০ দিন। লুকিয়ে থাকা। তারপর সেনাবাহিনীর চোখ এড়িয়ে কোনোমতে সীমানা পাড়ি। আহত স্থান পঁচে গেছে।
.
#
পড়ে গেলেন। কোন সাহায্য নিয়ে যাওয়ার আগেই মরে গেলেন মহিলাটা। মেয়ের তীব্র কান্না।
.
#
কোলের সন্তানটা মরে গেছে। মায়ের অসহায় চোখের পানি।
.
#
"আব্বু আম্মু নাই?"
"না"
ছোট বাচ্চা দুটোকে দেখে কেঁদে ফেললাম। বয়স তিন, পাঁচ। বউ বলেছিলো নিয়ে আসতে। পারলাম না। নিয়ম নাই।
.
#
পানি খাওয়াচ্ছিলাম। এক ঢোঁক খেয়েই বলছে, "আপনারা (নাফ নদীর) ঘাটে যান। ওখানে অবস্থা খারাপ।"
.
#
ওখানে আসলেই অবস্থা খারাপ। আট-দশ দিনের পথ পাড়ি দিয়ে মহিলা- শিশু- বৃদ্ধরা নিঃশেষ প্রায়। নড়তেই পারছেন না।
.
#
এতো পথ পাড়ি দেয়ার পরেও বৃদ্ধ পিতামাতা আর সন্তানকে কাঁধে তুলে আনছেন।
.
#
স্থানীয় বাঙ্গালীরা চরম খাইষ্টা। খুব বাজে ভাবে ধান্দা করছে, জুলুম করছে। কোটিপতি হওয়ার সূবর্ণ সুযোগ যেনো হাতছাড়া না হয়। ২০ টাকার আলু আর ৪০ টাকার চাল দিয়ে ১০০ টাকা, ২০০ টাকা হাতিয়ে নিচ্ছে ওদের থেকে। ওরা যে এদেশের টাকার মান জানে না! দুই লক্ষ টাকার বার্মিজ টাকা নিয়ে হাতে দুই হাজার দিয়ে ভাগিয়ে দিচ্ছে।
.
#
দূর দূরান্ত থেকে আসা বাঙ্গালী ভাইয়েরা অসম্ভব কষ্ট করেছেন, সাহায্য করেছেন।
.
#
টাকা পয়সার চাইতেও বেশি প্রয়োজন প্রচন্ডরকম কায়িক শক্তি আর সময় দেয়া। ত্রাণ দেয়ার পাশাপাশি নিজেরা গিয়ে কাজ না করলে...
.
#
৩০০ একর জমি ছিলো। বাদশার মতো জীবন ছিলো। আজ নিঃস্ব। হাত পাততেও পারছেন না তীব্র লজ্জায়। জীবন ঘুরে যায়। যাবে।
.
#
আগুন আর ধোঁয়া। ধোঁয়া আর আগুন। সারাদিন একটানা বর্ডার হয়ে মানুষগুলোকে আসতে দেখেছি। তারপর দিনশেষে ওদেরকে ফেলে রেখে অমানুষের মতো ফিরে এসেছি।
.
#
পানি ফুরিয়ে গেছে। হাত পা আর চলছে না। একটা বাবু পানি চাইলো ইশারায়। দিতে পারি নাই। আমি দিতে পারি নাই।
.
#
প্রত্যেকটা চেহারা মনে পড়ছে আর...
.
#
রাস্তার ধারেই বাচ্চা প্রসব করলেন অসহায় মা। ভুলবো না।
.
#
"এই দেশে দরকার হলে না খেয়ে মরে যাবো, তবুও আর কোনদিন ফিরে যাবো না।"
.
#
আমাদের ক্ষমা নাই। কারো ক্ষমা নাই



পরিবারটি মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। বাংলাদেশে এক ব্যক্তি শিশুটিকে ১০ টাকার একটি নোট দিলে তার সে কী উচ্ছ্বাস! তার নিষ্পাপ মুখের হাসি দেখে কার না ভালো লাগে? এভাবেই দান করুন রোহিঙ্গাদের জন্য।
সাহায্যের গ্রুপ এখানে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×