somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ লাখ রোহিঙ্গার আবাসন নির্মাণ করবে তুরস্ক

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে আশ্রয় নেয়া ১ লাখ রোহিঙ্গার জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করবে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের তুর্কি শাখা। এ মর্মে বাংলাদেশ সরকারের সঙ্গে এক চুক্তিতে সই করেছে সংস্থাটি। কক্সবাজার সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত এলাকায় ১ লাখ লোক ধারণক্ষমতাসম্পন্ন শরণার্থী শিবিরটি নির্মাণ করা হবে। তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম কিনিক সম্প্রতি ওই অঞ্চলে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন এবং তাদের দুর্ভোগ দূর করার চেষ্টা করছেন। শরণার্থী শিবির তৈরির জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

ডেইলি সাবাহ জানায়, প্রায় ২৪ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য স্টিল দিয়ে ঘরগুলো তৈরি করা হবে। প্রত্যেকটা ঘরের সঙ্গে একটি রান্নাঘর ও একটি পায়খানা থাকবে। শরণার্থী শিবিরটিতে একটি মসজিদ, স্কুল ও রোহিঙ্গাদের সেবা দিতে একটি হাসপাতাল থাকবে। এক সাক্ষাৎকারে কিনিক জানান, রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের সঙ্গে গত ১৪ সেপ্টেম্বর তিনি ঢাকায় একটি বৈঠক করেন। কক্সবাজারের জেলা প্রশাসক ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওই বৈঠকে শরণার্থী শিবির নির্মাণে বাংলাদেশ সরকার সব ধরনের সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, দীর্ঘ আলোচনার পর আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। কক্সবাজারে একটি অনুপম শরণার্থী শিবির তৈরি করা হবে। এটি বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

কক্সবাজারে এখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। অপ্রতুল ত্রাণ ও আশ্রয় নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। ত্রাণ সহায়তা সংস্থাগুলো রোববার হুশিয়ারি দিয়ে বলেছে, খাদ্য, আশ্রয় ও পানির অভাবে বহু রোহিঙ্গা শরণার্থী মারা যেতে পারে। তুরস্ক হচ্ছে রোহিঙ্গাদের জন্য শিবির নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনুমতি পাওয়া প্রথম কোনো দেশ। বৃহত্তর কুতুপালং শরণার্থী শিবিরের ভেতরে এটি নির্মাণ করা হবে। তুর্কি প্রকৌশলীরা শিগগিরই শিবিরটি নির্মাণে ভূমি জরিপ করবেন। সেভ দ্য চিলড্রেনের বাংলাদেশ শাখার পরিচালক মার্ক পিয়ার্স এক বিবৃতিতে বলেন, ‘আমি বিশেষভাবে উদ্বিগ্ন এজন্য যে, রোহিঙ্গাদের সংখ্যাধিক্যের কারণে খাদ্য, আশ্রয়, পানি ও মৌলিক স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করা যাচ্ছে না।’

এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম সম্মেলনে যোগদানের জন্য রোববার নিউইয়র্কের উদ্দেশে আঙ্কারা ছেড়েছেন। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে এরদোগানের জন্য একটি ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি অপেক্ষমাণ রয়েছে।

সম্মেলনে এরদোগানের অন্যান্য কর্মসূচির মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা সংকট ও ইরাকে কুর্দিদের প্রস্তাবিত আসন্ন গণভোটের ইস্যু থাকবে বলে মনে করা হচ্ছে। নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরদোগান বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে জাতিসংঘের সম্মেলনে একটি গ্রুপ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, রাখাইনের মানবিক সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় পরিণত করার ক্ষেত্রে এ বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ।’

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫

আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×