এক গানে ত্রিশ বছর পার???
২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাহাবগস্থ ঢাকা শিশু পার্কের কথা বলছি। আমরা যখন ছোট ছিলাম তখন শিশু পার্কে গিয়ে বিভিন্ন রাইডে চড়েছি (যদিও রাইডের সংখ্যা হাতে গোনা মাত্র কয়েকটি)। সেখানে একটি রাইড কী যেন তার নাম জানি না। ঘোড়ায় চড়ে চক্কর দেয়া। চক্কর দেয়ার সময় তৎকালীন আমলের খুব একটি জনপ্রিয় গান বাজত। "আমাদের দেশটা স্বপ্নপুরী . . . . ."।
তারপর বড় হয়েছি। কলেজ-বিশ্ববিদ্যালয় পেরিয়েছি। চাকরীতে ঢুকেছি। বিয়ে করেছি এবং যথারীতি পুত্র সন্তানের পিতা হয়েছি। সেই আশির দশকের প্রথম দিকে আমরা শিশু হিসেবে শিশুপার্কে গিয়েছি।
বর্তমান ২০১৩ সালের কথা। আমার পুত্রকে নিয়ে আবার শিশু পার্কে গমন। কী আশ্চর্য!!! সেই গান "আমাদের দেশটা স্বপ্নপুরী . . . . . . . !" হাসব না কাঁদব? অবাক হলাম। সেই পুরোনো একটি গান দিয়ে ত্রিশ বছর পার করল শিশু পার্ক! নিজেকে সংবরণ করতে না পেরে রাইডটি পরিচালনাকরীকে বলে ফেললাম, ভাই, একী কথা? আমরা ছোটবেলায় এই গান শুনেছি, এখন আমার ছেলেকে নিয়ে এসেও শুনি একই গান। বাংলাদেশে কী আর কোন গান নেই শিশুদের জন্য? স্বাধীনতার চল্লিশ বছর পার হয়েছে। কত কিছু বদলিয়েছে। কত পরিবর্তন হয়েছে। কিন্তু সেই পুরোনো দিনের হাতে গোনা মাত্র কয়েকটি বস্তাপচা রাইড আর একই গান দিয়ে বছরের পর বছর পার করেছে এই পার্কটি। স্বল্প আয়ের মধ্যবিত্তদের জন্য এই পার্কটি পরিচালনা করে সিটি কর্পোরেশন। ঢাকার কত মেয়র গেল এলো, কত সরকার পরিবর্তন হলো, কিন্তু অপরিবর্তিত রইল আমাদের স্মৃতি বিজড়িত পুরোনা পার্কটি। কেউ আছেন কী বিষয়টি দেখবেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন