আজ আমার গ্রামীণফোনে কথা বলতে বলতে ব্যালেন্স একবারে শেষ হয়ে গিয়েছিল। তাই ব্যালেন্স চেক করে দেখলাম মাত্র ২.৫৮ টাকা। তাই একটি গ্রামীণফোনে গুনে গুনে আটান্ন সেকেন্ড কথা বললাম। তারপর ব্যালেন্স চেক করতে গিয়ে আমার আক্কেল গুড়ুম!!! মাত্র ০.১৬ টাকা আছে। অর্থাৎ এক মিনিটে দুই টাকা বিয়াল্লিশ পয়সা উধাও!!! হায় হায়! এমন ডাকাতি কলরেট অন্য কোন অপারেটরের আছে কিনা আমার জানা নেই। অথচ কয়েক দিন আগে গ্রামীণফোন থেকে আমাকে মেসেজ দিয়েছি। *৯৯৯*২# ডায়াল করে রেজিষ্ট্রেশন করলে সবচেয়ে কম রেটে কথা বলা যাবে। আমি তাই কারেছিলাম। আমাকে ফিরতি মেসেজে জানানো হয়েছিল, আমি প্রতিদিন মাত্র তিন টাকার কথা বললেই বাকী সারাদিন মাত্র ০.০৪ টাকা/১০ সেকেন্ড কথা বলতে পারবো। আমি খুশী হয়েছিলাম। মাত্র চার পয়সায় দশ সেকেন্ড হলে মিনিট পঁচিশ পয়সা পড়ে। গ্রামীণফোনের সেই মেসেজ এখনও আমি ডিলিট করি নাই। সে অনুযায়ী আজ সকালেও আমি আট/দশ টাকার কথা বলেছি। ফলে আমি পঁচিশ পয়সা কলরেট পাওয়ার যোগ্য। অথচ তারা আমার গলা কাটল! এই ডাকাতি থেকে রক্ষা পাওয়ার উপায় কেউ জানেন?
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।