পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিতে লাগানো পাঁচ কোটি টাকার ফগ লাইটের কী হলো?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতি বছর শীত মৌসুমে নদীতে কুয়াশার কারণে ঘন্টার পর ঘন্টা লঞ্চ-ফেরি বন্ধ থাকে। ফলে শতশত গাড়ী ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে আটকে থাকে। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়ে, জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ে এবং ঢাকার কাচা বাজারে প্রভাব পড়ে। এই সমস্যা দূরীকরণে সরকার এবার শীত আসার আগেই দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী দশটি ফেরিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফগ লাইট স্থাপন করে। যার দাম পাচ কোটি টাকা অর্থাত প্রতিটি ফগ লাইটের দাম পড়ে পঞ্চাশ লক্ষ টাকা! বলা হয়, এই ফগ লাইটের মাধ্যমে ঘন কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করতে পারবে। এতে এই রুটে চলাচলকারী লক্ষ মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়।
কিন্তু বাস্তবে দেখা গেল যে, কুয়াশার মধ্যে এই দামী লাইট অকার্যকর। ফেরিগুলি আগের মতোই কুয়াশার মধ্যে আটকে আছে। গুঞ্জন শোনা যায়, দুর্নীতিরি মাধ্যমে কোটি টাকা গায়েব হয়ে গেছে। এ নিয়ে প্রথম দিকে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ করা হলেও এখন রহসজনক কারণে সবাই নিশ্চুপ! এই প্লাটফর্মের ব্লগার ভাই-বোনদের প্রতি আহ্বান, সাধ্যমত যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি তুলে ধরুন।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন