জীবনের ট্রামেরা এখানে থামেনা
চলে নিশ্চিন্তে,
বর্ষায় মেঘ ডাকলেও ফিরে আসেনা রোদ্দুর
জীবন চলে এখানে অভিমানী যুবকের মত.....
তবু কাগুজে রাজার বেশে
আমরা ফিরিয়ে আনতে চাই রোদ্দুর,
মন খারাপ করা জোছনার রাতে
নায়কের বেশে আওড়ায়- ফিরে এসো....
জীবনের যাত্রাপালায় তখন নেমেছে সমুদ্র
ঢেও এর অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে আমরা ক'জন আত্মহারা,
সমুদ্র নেমে যায়-
ঢেও আসেনা...ঢেও আসেনা....
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




