আর যে পারিনা রে....
শুধু আমি বা আমরা নই
পুরো আকাশ সুদ্ধ ম্লান হাসি হাসে ইজারার ফাঁদে ।
আমাদের সবকিছু নাকি বন্ধক রাখা আছে
না খেতে পারার ভয়ে নাকি উজাড় হয়ে গেছে
আমাদের ভূত-ভবিষ্যত,
আমাদের স্বাধীনতায় বসানো হয়েছে আজন্ম ট্যাক্স...
ঠিক কোথায় যেয়ে শেষ হবে এই বন্ধকী গাত্রদাহন
আমরা কেউ ই ঠিক জানিনা-
আমরা জানিনা আমাদের নির্বাচিত ঈশ্বরেরা কখন বুঝবেন
ইজারার ফাঁদে রাজত্ব খাবি খায়-
আর সিংহাসনের চাবিটাও যে বড় ভঙ্গুর !
বোধ হয় স্বপ্ন শেষ হতে নেই-
আমাদের স্বপ্নেরা তাই শেষ না হলেও আজ
হলদেটে ফিকে,
তবু কাঙালের মত একটা দারুণ ভোরের অপেক্ষায়
আমরা বেঁচে থাকি...
হা ঈশ্বর...এভাবে আর কত ? আর কত ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


