প্রতিটি স্বপ্নের মৃত্যুর মিছিলে আমার
এ কেমন ক্লেষ-কিষ্ট জীবন ?
ঘর বারান্দায় এত আলো তবু
জীবন জুড়ে এ কেমন অন্ধকার ?
না পারার কষ্টটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইদানিং-
ইচ্ছে করে ছেড়েছুড়ে চলে যায়-
এই মিথ্যে প্রবণতার শহরে প্রতিদিন একটু একটু করে মরি;
বেঁচে থাকবার মত সামান্য সম্ভাবনা ক্ষয় হয় অসম্মান আর আত্বপীড়নে !
একটুকরা স্বপ্ন হাতে-
যাকে প্রবল ভালোবেসে ফিরে এসেছিলাম পৃথিবীর কাছে,
তারও আজ ধরেছে ক্ষয়রোগ,
বিয়োগান্তিক সমীকরণে মাঝে মাঝে ভুল হয়-
এই কি তবে ভালোবাসা ?
স্বার্থের তীব্রতায় সবকিছু এত ঠুনকো, এত মিথ্যে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


