তোমার চোখের শ্বেত হরিণীর ভালবাসা
ফিনকি দিয়ে বলে-
সত্যি তো তোমাকে আমি ভালোই-বাসিনি কোনোদিন..
এতো তীব্র করে এই সত্যটা আজ কেন যে মনে হলো !
পূর্ণ তিথীর রাতের মত
কেন মনে হলো
আমি শুধুই ভালোবাসাহীন অনর্থ মানুষ !!
বড় অদ্ভুত এই সব কথোপকথন...
সময় ফুরিয়ে গেলে না বলা কথাটাই হয়ে যায়
খুব বেশি আত্মপীড়ন !!
তবু বিশ্বাসের ঘোড় দৌড়ের মাঠে আমরা সবাই বাজির ঘোড়া
জিতে শুধু একজনই-
হেরে যেতে যেতে প্রতিদিন
আমরা ফুরিয়ে যাই অপেক্ষায়..
দেহের ভিতরে যে মন তার চোখে পড়ে কালি ,
ঘূণপোকার সংসারে যতসব এলেবেলে বাহাদুরি
আমরা কিসের কাঙাল-বুঝতে হয়ে যায় বড় দেরি...।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১২ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


