তার জন্য তিতির ফুলের কষ্ট-
তার জন্য দিক-বিদিক জন-শূন্য-
তার জন্য তেতুল তলায় সব হারানোর ঢেউ-
কবে সে আসবে ফিরে- বলতে পারো কেউ?
জল শুকিয়ে কাঠ হয়েছে চোখের ভাষা বোবা-
খুজছি তাকে দিন ফুরালে জোছনা এলো বলে,
আমি যে পারছিনা আজ নিথর এলেবেলে
কোথায় আছ বলোনা সুহৃদ- আমি তোমার বাউন্ডেলে..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


