শব্দহীন সততার ভিড়ে হারিয়ে যাচ্ছে মানুষ-
আমরা বেঁচে আছি কিন্তু বাঁচতে ভুলে গেছি-
আমাদের ব্যক্তি পাহাড়ের নিচে গুম হয়ে গেছে জীবনের বিশালতা-
আমরা বিবস্ত্র আয়নার মত দেখছি শুধুই-ক্লান্তিহীন !!
তবু স্বপ্ন দেখার মত জ্বলে উঠুক ভালোবাসার পাঠশালা-
ধুকতে ধুকতে যদি কোনদিন মনে হয়
আমরা প্রবন্চিত করেছি আমাদের নিয়ত বেঁচে থাকা,
সেই দিন আবারো ভাসিয়ে দেব তাবত সৌন্দর্যের পাল-তোলা নৌকা,
শব্দহীন সততা ছেড়ে আসুন গর্জে উঠি-
ভালোবাসার অনেক দাম-
আসুন ভালোবাসতে শিখি। ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


