মরতে বসেছি বলেই কি মনে হচ্ছে-
শুধু এই আমি ছাড়া-
যা কিছু ছিল তার সবটুকুই অবিনশ্বর ?
যে রাস্তায় হাটি প্রতিদিন,
যে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে শীর্ণ চোখের ছানি-
সেই পথ- সেই আকাশ আজও কি রৌদ্রজ্বল !
আর আমিই শুধু থাকবনা; তাই কি হয়?
আমার যাপিত জীবনে তো শুধুই পুজো করে গেছি
এইসব রং আর নিদাঘ সৌন্দর্যের-
ঘরের তাড়না ভুলে প্রার্থনার আয়োজন করেছি বল্মিকির মাঠে
শুধু সংসারের যাতাকলে হারাবোনা বলে
আমি শুনেছি আমার সন্তানদের দুয়োধ্বনি-
তবু হলোনা কেউ আমার আত্মার আত্মিয়
না বল্মিকির মাঠ না শরীর জড়ানো জোছনা-
আজ মরতে বসেছি বলেই কি ভাবছি
যা কিছু করেছি ভোগ আর আনন্দের তাড়নায়,
সব কিছুই ছিল অবিনশ্বর শুধু আমি ছাড়া ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


