এমন একটা ভোরের অপেক্ষায়
কত অগণিত ভোর হয়ে গেছে পার....
চারিদিকে পাখিদের হাক-ডাক, কিচির মিচির,
কি আশ্চর্য! শুধু মানুষগুলোই ঘুমিয়ে থাকে এই শহরে ! এই সময় !
ভোরের আলোটা আশ্চর্য রকমের শীতল
রুদ্রমূর্তীর এই শহর এখন মমতাময়ী মায়ের মতন,
আকাশের শরীরে মাখামাখি রং-
বাতাসের শব্দ জুড়ে প্রশান্তি,
সূর্য উকি দেবে বলে তাবৎ পূর্বাকাশ এখন লজ্জায় রাঙা-
যতদূর চোখ যায় ধূ ধূ বারান্দা আর শূণ্য ছাদঘর,
এখনও ঘুমিয়ে শহর,
এখনও ঘুমিয়ে মানুষ,
কি আশ্চর্য! সুখনিদ্রার কাছে কি মূল্যহীন এই অমূল্য সময়টা !
এভাবেই যদি চলে যায় সবকটি ভোর-
আমি নিশ্চিত-
একদিন প্রাণভরে অভিশাপ দেবে আমাদের প্রেতাত্মারা !!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


