একটা স্বপ্ন বিক্রি হবে..
কোনো কিছুর বিনিময়ে নয়,
যদি সম্ভব হয় -
এসে দেখতে পারো তার কতোটা জড় জীবন !!
হেরে যাওয়া মানে তো পালিয়ে বাঁচা নয়,
পালিয়ে বাঁচতে চাইনি বলেই
আজ টু-লেট টাঙ্গিয়েছি স্বপ্নের ঘরে,
শুধু বেঁচে থাকবার জন্য কি প্রয়োজন স্বপ্নের ?
জীবনের আঁধার কাটাতে যার কাছে জমা আছে
তুমুল কৈশোর আর যাযাবর যৌবন,
আমি ফিরতে চাইনা খালি হাতে,
সবকিছু জুড়ে এই যে প্রাত্যহিক বৈকল্যের ঝড়,
আমি তার মাঝে ভুলে গেছি স্বপ্ন দেখা....
একটা স্বপ্ন বিক্রি হবে..
কোনো কিছুর বিনিময়ে নয় !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


