অনেকগুলো পরাধীনতার দাড়ি কমা পেরিয়ে যখন
আমরা হাওয়ার কাশফুল,
তুমি তখন বললে স্বাধীনতা বড় তেতো,
কাশবন পেরোবার সাহস ফুরিয়েছে দ্রুত !!
আমি আবার অমাবশ্যা হয়ে ফিরে গেছি ঘরে
বাকবন্ধ্যা নয় আমার ভেতর তখন ভীষণ অমসৃণ
আলো কই?
আলোর অভাবে আমি ঠাঁই দাড়িয়ে ......
জীবনের ট্রেন এত দ্রুত
নিখাদ কামরা নয়, আমি শোভন শ্রেণীর যাত্রি !!
সেই ট্রেনে চলছি দ্রুত,
কাশফুল কিংবা কাশবন বড় তেতো-
আলিঙ্গনে মাখামাখি - আলিঙ্গনে ক্ষত ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


