আজ কিংবা আগামীর কোনটাতেই বলতে পারবনা
তোমার উপস্হিতিটা কি রকম জরুরী,
আমাদেরই ভুল !
আমরা কখনই ভাবিনি তোমার বয়স বাড়বে-
জরা গ্রাস করতে পারে তোমকে,
তবু শেষ সময় পর্যন্ত প্রার্থণা করেছি,
তোমার ফিরে আসার অপেক্ষায়
আমাদের বিশ্বাসকে রুপান্তরিত করেছি তোমার স্বপ্নে ।
তবু ছাড়টা দিতেই হলো,
প্রার্থণার শক্তি কখনও কখনও নিয়তির কাছে হেরে যায়....
তাই বলে আমাদের প্রার্থণা থেমে নেই,
আমাদের বিশ্বাস আসতে তোমাকে হবেই, শরীরী কিংবা অশরীরী !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


