
এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাওয়া সব থেকে সুলভ মুল্যের আন্তর্জাতিক ব্র্যান্ডের সেট স্যামসাং গ্যালাক্সি স্টার। একদমই কম মুল্যে এন্ড্রয়েড জেলিবিনের স্বাদ নিতে পারবেন সেটটিতে।

১০০.৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ১১.৯ মিলিমিটার। এতে আছে ৩ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। দামের হিসেবেই হয়ত রেজুলেশনটাও একটু কম, মাত্র ২৪০*৩২০পিক্সেল। সেটটি সাদা, কালো এবং নীল রঙে পাবেন।

মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ কর্টেক্স প্রসেসর, ৫১২ র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । যা এই দামের রেঞ্জের সেট হিসেবে সত্যিই প্রশংসনীয়। সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে মোটামুটি কাজ চলার মত ২মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে না কোনও ফ্রন্ট ক্যামেরা।

গ্যালাক্সি স্টার এ আছে ১২০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ১১ঘন্টা টকটাইম এবং ৩০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।

সেটটি ২জি নেটওয়ার্ক এর ডুয়েল সিম সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে। আরও থাকছে এফএম রেডিও, তবে জিপিএস সুবিধা নেই।

এত ফিচার সহ স্যামসাং গ্যালাক্সি স্টার এর দাম পড়বে ৭,৯০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।

ফোনটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



