শখ করে কুকুর-বিড়াল পোষে সবাই। কিন্তু এই আকালের দিনে ঘরের শত্রু ইঁদুর পোষে কেউ! বিরল এ শখের মালিক হলেন নাটোর সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া গ্রামের ২৮ বছর বয়সী বিরাজ আলী। পোষা ইঁদুরগুলোকে নিয়মিতভাবে খেতে দিচ্ছেন আলু, চিপস্, বিস্কুট, চানাচুর, আটা, ময়দা আরো কত কী! বিলাতি জাতের সাদা ইঁদুরগুলোর সৌন্দর্য দেখেই তিনি ইঁদুর পোষার সিদ্ধান্ত নেন।
পেশায় রেডিও-টিভি মেকানিক বিরাজ আলী মাস তিনেক আগে তেবাড়িয়া হাট থেকে ৩০০ টাকায় এই ইঁদুরগুলো কিনেছিলেন। এরপর খাঁচায় রেখে শুরু করেন পরিচর্যা। এই তিন মাসের মধ্যে নতুন ছানাসহ মোট ২০টি ইঁদুর ছিল। এর মধ্যে সাতটি মারা গেছে। বিরাজের স্ত্রী রশিদা বেগম নিয়মিত দেখভাল করছেন ইঁদুরগুলোর। দিনে তিন-চার বার পানি খাওয়ান। এমনকি এদের বর্জ্যও পরিষ্কার করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে।
ইঁদুরগুলোও মালিক চেনে। কখনো কামড়ে দেয় না। বিরাজের এই অদ্ভুত শখ মেনে নিয়েছেন একান্নবর্তী পরিবারের সবাই। বিরাজের বাবা মকসেদ আলী বলেন, ইঁদুর পোষা নিয়ে বাড়িতে কোনো সমস্যা নেই। পরিবারের সবাই ইঁদুরগুলোর যত্নআত্তি করে। বিরাজের পাঁচ বছরের মেয়ের সঙ্গেও ইঁদুরগুলোর বন্ধুত্ব আছে বেশ।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।