ডেনমার্কের একটি হোটেল তাদের অতিথিদের জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছে। সাইকেলের প্যাডেল চালিয়ে যাঁরা বিদ্যুৎ উৎপাদন করবেন, তাঁদের বিনা মূল্যে খাবার দেওয়া হবে।
এই সুযোগ নিতে হলে হোটেলে অবস্থানকারীকে শরীরচর্চার একটি সাইকেল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। ব্যায়ামের জন্য ব্যবহূত ওই সাইকেলের সঙ্গে জেনারেটরের সংযোগ আছে। সাইকেল চালানো হলে তা থেকেই বিদ্যুৎ তৈরি হবে।
কোপেনহেগেনের দ্য ক্রাউন প্লাজা হোটেলে কমপক্ষে ১৫ মিনিট সাইকেল চালিয়ে ১০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করলে অতিথিদের ৩৬ মার্কিন ডলার মূল্যের একটি খাবারের টোকেন দেওয়া হবে বিনা মূল্যে। সাইকেলের সঙ্গে আইফোন সংযুক্ত করা থাকবে, যার মাধ্যমে কতটা বিদ্যুৎ উৎপাদিত হলো জানা যাবে।
হোটেলের মুখপাত্র ফ্রেডারিক তোয়েমারগার্ড বলেন, ‘আমাদের হোটেলে যাঁরা থাকেন, তাঁদের বেশির ভাগ ব্যবসায়ী এবং অনেকেই ব্যায়ামাগারে যান। হয়তো খুব কম মানুষ পাওয়া যাবে, যাঁরা শুধু বিনা মূল্যে খাওয়ার জন্য সাইকেল চালাবেন। তাই বলে মানুষ আমাদের এই উদ্যোগকে খারাপভাবে নেবে বলে আমি মনে করি না।’
১৯ এপ্রিল থেকে এই সুযোগ দেওয়া হবে এবং চলবে এক বছর। হোটেলটি ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল ব্যবহার শুরু করেছে।
একটি ওয়েবসাইটের হিসাবমতে, কোপেনহেগেনের কর্মজীবীদের মধ্যে ৩৬ শতাংশ প্রতিদিন সাইকেল চালিয়েই কর্মস্থলে যান। বিশ্বের আর কোনো দেশের মানুষ এত বেশি সাইকেল চালায় না। বিবিসি অনলাইন।
.
.
.
.
.
.
ভাই আমাকে এই লাইন টা একটু বুঝায়ে দিলে খুব ভালো হত "সাইকেলের সঙ্গে আইফোন সংযুক্ত করা থাকবে, যার মাধ্যমে কতটা বিদ্যুৎ উৎপাদিত হলো জানা যাবে"
খবর প্রথম আলো
Link
সাইকেল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে বিনা মূল্যে খাবার (সাইকেলের সঙ্গে আইফোন সংযুক্ত করা থাকবে, যার মাধ্যমে কতটা বিদ্যুৎ উৎপাদিত হলো জানা যাবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।