somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী পটল তোলার আগে শেষ খায়েশ

০৪ ঠা জুন, ২০১০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোনা যাচ্ছে ২০১২ সালে নাকি পৃথিবী পটল তুলবে। যদি তাই হয়, তাহলে এই সময়ের মধ্যেই পৃথিবীবাসীর উচিত যার যার শেষ ইচ্ছা পূরণ করে নেওয়া। কিন্তু কার কী শেষ ইচ্ছা? চলুন, তাঁদের জবানিতেই সেটা জেনে নেওয়া যাক। ঘুরে ঘুরে জানাচ্ছেন ভবঘুরে তন্ময় তাপসকারেন্ট থাকুক আর না থাকুক, গ্যাদার বাপে প্রয়োজনে জেনারেটার সেট কইরা দিব, তার পরও ২০১২ সাল পর্যন্ত স্টার প্লাসের সিরিয়ালগুলা নির্বিঘ্নে দেখতে চাই।
বুলবুলি আক্তার, নামসর্বস্ব গৃহিণী।

সব বোগাস! তার পরও রিস্ক নিয়ে লাভ নেই। আমি ২০১২-র মধ্যে ঘুষের টাকায় হলেও মঙ্গলে একটা প্লট কিনে রাখতে চাই। তারপর যা হয়, হোক।
আলামত সাহেব, দুদকের তালিকাভুক্ত সরকারি কর্মকর্তা।

২০১২ সালে কেয়ামতের একদিন আগে হইলেও এই কসম কাইট্টা কইতাছি, ঘটি সামছুর 'ব্যাকবোন' গুঁড়া গুঁড়া কইরা হেইডা দিয়া দাঁত মাজতে চাই।
কিডনি ফুটা কালাম, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

হাউ চুইট! আমি মরার আগে সালমান খানের সঙ্গে এক মিনিটের জন্য হলেও দেখা করতে চাই। না হলে ৩০ সেকেন্ডের জন্য কথা বলতে চাই। তাও যদি না হয়, অন্তত সল্লুকে একটা মিসকল দিয়ে মরতে চাই।
লাবণ্য পপি, সিনেমাখোর কলেজছাত্রী।

পৃথিবী ধ্বংসের আগে সরকারের কাছে আমার একমাত্র দাবি, প্রেমকে জাতীয়করণ করতে হবে। সাংবিধানিকভাবে প্রেমিকদের স্বীকৃতি দিতে হবে। প্রয়োজনে ভাতার ব্যবস্থা করে হলেও বেকার প্রেমিকদের পাশে দাঁড়াতে হবে।
মদনলাল, নিখিল বঙ্গ প্রেমিক সমিতির সেক্রেটারি।

জনগণের জন্য মরার আগ পর্যন্ত কাজ করতে চাই। ২০১২ সালের মধ্যে ঢাকা টু স্বর্গ ডাইরেক্ট একটা উড়াল সেতু বানিয়ে দিতে চাই।
কেরামত আলী, প্রজেক্টবাজ রাজনীতিবিদ।

মামু আমার বহুদিন ধইরা গান শুনাইতেছে 'উড়াল দেব আকাশে।' মামু যখনই উড়াল দিব, আমি তার ঠ্যাং দুইডা ধইরা ঝুইলা থাকতে চাই।
কলিম, ব্যান্ডসংগীত শ্রোতা, মামুভক্ত টোকাই।

বড় হুজুর পারে নাই। কিন্তু আমি পারুম। ২০১২ সালের মধ্যে আমি তসলিমা নাসরিনরে তওবা পড়াইয়া বেলাইন থিকা লাইনে নিয়া আসতে চাই।
তোরাব আলী হুজুগী, গুরুমারা ছোট হুজুর।

মরার আগে একদিনের জন্য হইলেও দ্যাশের মধ্যে সবচেয়ে বড়লোক হইয়া প্রথমেই এফডিসিডা কিইন্যা ফালাইতে চাই। তারপর হুম...
ফুয়াদ হাসান, কাঁচামালের পাকা ব্যবসায়ী।

আমি? আমারেও মারবাইন? হায় হায়, এইডা কী কইন! ঠিক আছে, যদি মরুনই লাগে, তাইলে অন্তত ঘোড়ার ডিমডা বাস্তবে একবার দেইখ্যা মরতাম চাই।
সম্পাদক, ঘোড়ার ডিম।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×