ফেসবুক শিগগির খুলছে না
০৪ ঠা জুন, ২০১০ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক শিগগিরই খুলছে না। একাধিক সূত্র জানিয়েছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেসবুকের বিষয়ে বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপত্তিকর লিংকগুলো বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা এখনো কোনো জবাব দেয়নি। লিংকগুলো বন্ধ না হলে ফেসবুক খুলে দেওয়া হবে না বলে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
তবে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ সাংবাদিকদের জানান, ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে সজাগ থেকে ফেসবুকের নিরাপদ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ফেসবুক খুলে দেবে। তবে কবে খুলে দেওয়া হবে, সেটা তিনি বলতে পারেননি।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ ধর্মীয়ভাবে স্পর্শকাতর দুটি ফ্যান পেইজ ও একটি অ্যাকাউন্ট সরিয়ে নিতে রাজি হয়েছে। আরেকটি অ্যাকাউন্টও সরিয়ে নিতে রাজি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সরকারের পরামর্শে গত শনিবার সন্ধ্যা থেকে বাংলাদেশে ফেসবুক বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন