আমাদের বঙ্গবীর, বিরোধীদলীয় নেত্রী এবং আরও অনেকে এখন অনেককে রাজাকার বানাইতেছেন। আসুননা আমরাও একটু তথ্য প্রমান সহ দেখি আমাদের দেশে কোন মহিলা রাজাকার ছিল কিনা?
*১৯৭১ মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে মেজর জিয়া লোক পাঠায় যেন খালেদা জিয়া পাকিস্তানী সেনানিবাস ছেড়ে জিয়ার কাছে চলে যায়। আপসোস বাঙ্গালী রমণীদের চিরচারিত স্বামী ভক্তির বিপরীতে গিয়ে উনি স্বামীর কাছে না গিয়ে পাকিস্থানি সেনাদের আশ্রয়ে থাকাকে গুরত্ব দেন।
* মুক্তিযুদ্ধের পর জিয়া যখন খালেদাকে নিজের ঘরে তুলে নিতে অস্বীকৃতি জানায় সে সময় বঙ্গবন্ধু নিজের মেয়ে ঘোষণা দিয়ে তাকে জিয়ার হাতে তুলে দেয়। আর সেই বঙ্গবন্ধুর নির্মম হত্যার দিনে উনি নিজের ভুয়া জন্মদিন পালন করে উৎসব করেন। বঙ্গবন্ধুর হত্যায় কারা খুশি হয়েছিল সেটা বলে দেওয়ার দরকার নাই।
* নিজের মুক্তিযোদ্ধা স্বামীর হত্যার বিচার তিনি চাননা। তিন তিনবার ক্ষমতায় থাকার পরও এই সেক্টর কমান্ডারের হত্যার বিচার তিনি করেননি। এমন কি এই সরকারের মন্ত্রীরা যখন বলেন আপনি পিটিশন দাখিল করেন আমরা বিচার করবো, তথাপি উনার অনিহা কেন কাজ করে? একজন সেক্টর কমান্ডার হত্যার বিচার কেন তিনি চাননা, যিনি আবার উনার স্বামী।
* ১৯৯১ এ উনি ক্ষমতায় আসলে সে সময় পাকিস্তানী খুনি সেনা কর্মকর্তা জঞ্জুরা মারা গেলে উনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটকল ভেঙ্গে শোক প্রকাশ করেন। ১৯৫ জন পাকিস্থানি যুদ্ধাপ্রাধীর মধ্যে এই জঞ্জুরাও একজন। তাহলে কি ১৯৭১ এ এই জ্জঞ্জুরার সাথে বসে বসে তিনিও বাঙ্গালী নিধনে ভুমিকা পালন করেছিলেন? যার কারনে তিনি জঞ্জুরা মারা গেলে ব্যথিত হন। কই উনিতো মিত্র বাহিনি প্রধান মারা গেলে কিছুই বলেনা।
* উনি গত কিছুদিন আগে আমেরিকান এক পত্রিকায় নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি লিখেছেন “আমেরিকা ১৯৭১ সালে আমাদের আত্বনিয়ত্রনে সহযোগিতা ও সমর্থন করেছিল”। আমরা কি জানিনা সেদিন আমেরিকা কাদের সহযোগিতা করেছিল? আর ৭ম নৌবহর পাঠিয়েছিল আমাদের ধংস করে দেওয়ার জন্য। তাহলে কি ম্যাডাম সেদিন পাকিস্থানের পক্ষে ছিলেন আর সে কারনে এই কথা লিখেছেন?
এইসবের উত্তর খুজেন। হয়তো পেয়ে যাবেন নিজামি- মুজাহিদের মতো পাকিস্তানী ক্যাম্পে সেনাদের মনোরঞ্জনের সাথে সাথে বাঙ্গালী নিধনের একমাত্র মহিলা রাজাকারের সন্ধান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





