somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ প্রধানমন্ত্রী

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। আমার মনে আছে ২০০৬ সালেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একই রকম ছিল। সরকারপক্ষ যেকোন মূল্যে ক্ষমতায় থাকার জন্য মরিয়া এবং বিরোধীপক্ষ কোন অবস্থাতেই সরকারকে টিকতে দিবে না। তখনও মিডিয়া এবং সুশীল সমাজ বারংবার বিভিন্ন মাধ্যমে অনুরোধ করেছিলেন দুই নেত্রীকে আলোচনায় বসার জন্য। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী (বেগম খালেদা জিয়া) তা আমলে নেন নাই। এমনকি দলীয়ও কোন উদ্যোগ দেখা যায় নাই। পরে ইউরোপিয় ইউনিয়ন এবং এফবিসিসিআই এর চাপে দুইদলের সাধারন সম্পাদক এবং মহাসচিব পর্যায়ে নাটক করছিলেন। প্রতিদিন জনাব মান্নান ভূইয়া (মৃত) এবং আব্দুল জলিল (মৃত) একসাথে চা পান করতেন এবং সেখান থেকে বের হয়ে এসে বলতেন আরও আলোচনা বাকি আছে। আর পেছনে পেছনে ছক আকছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতি কে নিয়ে। অবশেষে আওয়ামীলীগের সাথে সাধারন জনগন একাত্ম হলে আন্দলন চরম পর্যায়ে পৌছায় এবং এক পর্যায়ে ১/১১ সূচনা হয়।

৮ বছর পর আবারও জাতি একই পরিস্থিতির মূখোমুখি। কিন্তু এইবার বর্তমান প্রধানমন্ত্রী একটু অন্য খেলা দেখালেন। তিনি সরাসরি ফোন করলেন বিরোধী দলের নেত্রীকে, বাংলাদেশের ১৬কোটি মানুষের দুভ্যাগ্য তাকে ফোনে পাওয়া যায়নি।

তবুও আমরা আশাবাদী, আলোচনার দুয়ার উন্মচিত হয়েছে। সমাধান একটা আসবেই ইনশা আল্লাহ।

বিরোধী দলীয় নেত্রীকে ফোন করার জন্য অশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে এবং আপনার দলকে। আপনাদের এমন মনোভাব আমাদের রাজনৈতিক চর্চার পরিবেশকে আরও সুদৃঢ় করবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×