আমরা চাই গরম খবর, খবর ঠান্ডা থাকলেও সেটি উনুনে গরম করে মিডিয়া প্রকাশ করে।
হরতাল শান্তভাবে হলে মিডিয়া বলে নিরুত্তাপ হরতাল, ভাংচুর হলে তারা খুশি, ক্যামেরা নিয়ে ছুটোছুটি, নিউজ প্রেজেন্টার বলতে থাকেন- হ্যালো অমুক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
আমরা গোগ্রাসে গিলি-দেখি।
সাগর-রুনি, বিশ্বজিত, শাহবাগ---
বর্তমানে সংবাদের খরা যাচ্ছে মিডিয়ার কাছে। যখন গরম ছিলো ২৪ ঘন্টা শাহবাগে মিডিয়া ছিলো, এখন শাহবাগ নিয়ে আর আগ্রহ নাই। কিছু ছেলে অনশন করে মরে যাচ্ছে সেটির নিউজ দয়া করে ৫-৬ লাইনের বেশি হয় না।
ছবি এডিটিং এর মাধ্যমে সংবাদ বিকৃতি, হুজুগে সংবাদ দিয়ে শিরোনাম করা, বিজ্ঞাপন সংগ্রহে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেগেটিভ রিপোর্টিং, কি করে না এরা?
হলুদ সাংবাদিকতার নির্লজ উদাহরন হয়ে আছে ইরাক-আমেরিকা যুদ্ধের সময় এমবেডেড সাংবাদিকতা। আর আমাদের দেশে ১০০% মিডিয়া কোনো দল, প্রুপ বা কর্পোরেট এর লাঠিয়াল হয়ে কাজ করে। প্রয়োজনে তারা সংবাদ তৈরী করে, প্রয়োজনে বিকৃতি ঘটায়, প্রয়োজনে বানায়।
হরতালে বাস পোড়ার সংবাদ আমরা আগ্রহ নিয়ে দেখি, কিন্তু একজন দেশীয় বিজ্ঞানীর সফলতার গল্প এড়িয়ে যাই।
দলের গোলামী করতে গিয়ে আমরা বিবেক কে বন্ধক রেখেছি। পুলিশ-সরকার দলীয় কেউ মারা গেলে বিএনপি-জামায়াতের লোক খুশি হয়, জামায়াত-বিএনপির কেউ মারা গেলে আওয়ামীলীগ হাসে।
পুরো দেশ জুড়েই আমাদের এতো মানসিক বৈকল্যতা কেনো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





