বর্ষায় কবির মন রোমান্সে ভরপূর হলেও ভেজা রাম্তায় বাইক চালানো মোটেও রোমান্সকর নয়। বরং বেশ ভীতিকর। প্রতিমুহুর্তেই দুর্ঘটনা ঘটার সম্ভবনা থেকে যায়। আমাদের দেশে এমনিতেই রাস্তায় অনেক ধুলো থাকে এর মধ্যে বৃষ্টিপাত হলে রাস্তার ধুলো এবং পানি মিলিয়ে একটি পিচ্ছিল রাস্তা উপহার পাবেন আপনি যা একজন মোটরাবাইক ড্রাইভারের জন্য মোটেও সুখকর কিছু নয়। বৃষ্টির দিনে মোটরাসাইকেল বের না করাই ভালো, একান্তই বের করতে হলে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রেখে বাইক চালাতে হবে।
উজ্জল রং এর হেলমেট এবং রেইনকোট
মাথা ও শরীর বাচাতে হেলমেট বা রেইনকোট পরবেন ভালো কথা কিন্তু তা যেনো হয় উজ্জল রং এর যেনো অন্য ড্রাইভার সহজেই আপনাকে দেখতে পায়। এরফলে অন্যের ঢিশুম থেকে আপনি বেচে যাবেন।
ভালো টায়ার
টায়ারের বিট যদি সমতল হয় বা খুব বেশি পুরাতন টায়ার হয় তাহলে বৃষ্টির দিনে সেই বাইক না চালানোই ভালো। ভেজা রাস্তাতে প্রতি মুহুর্তেই গাড়ি পিছলে যাবার সম্ভবনা থাকে, পুরাতন/সমতল টায়ারে এর সম্ভবনা আরো বেড়ে যায়।
অন্য গাড়ী থেকে দুরুত্ব বজায় রাখুন
সামনে পেছনে ডানে বামে সকল দিক থেকে অন্য গাড়ী থেকে দূরে থাকুন। হঠাত ব্রেক করার প্রয়োজন পড়লে শুকনো দিনের তুলনায় অনেক বেশি সতর্ক এবং জায়গা লাগবে গাড়ী থামাতে।
লেন পরিবর্তন করবেন না
খুব প্রয়োজন না পড়লে লেন পরিবর্তন করবেন না। আর করতে হলে শতভাগ নিশ্চিত না হয়ে করবেন না। বৃষ্টির দিনে দুর্ঘটনার অন্যতম কারন লেন পরিবর্তনে বেখেয়াল থাকা।
ধীরে চালান
আপনি যত ভালো ড্রাইভারই হোন না কেন, বৃষ্টির দিনে রাস্তার অবস্থা এবং গাড়ীর গতির সমন্বয় করা অনেক কঠিন। কাজেই বৃষ্টির মধ্যে গাড়ীর গতি ৩০-৪০ কিমি এর বেশি না তোলাই উত্তম।
ব্রেক করুন সাবধানে
রাস্তার বাকে, গাড়ি বাকা অবস্থায়, বেশি গতিতে ব্রেক করবেন না। কড়া ব্রেক করবেন না। গাড়ী থামাতে ছোট ছোট কয়েকটি ব্রেক করে গাড়ী থামান।
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।