যশোরে পিকেটারদের হামলায় যুবলীগ নেতা নিহত
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হরতালবিরোধী মহড়ার সময় পিকেটারদের হামলায় যশোরে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার সহযোগী আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে আটটার দিকে নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে যুবলীগ নেতা শিমুল তার সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে নওয়াপাড়ায় মহড়া দিচ্ছিলেন। এ সময় হরতাল সমর্থনে জামায়াত-বিএনপির একটা মিছিল ওই এলাকা পার হচ্ছিল।
শিমুল ও তার সহযোগীরা ওই মিছিলের ওপর চড়াও হলে মিছিলকারীরা শিমুলের মাইক্রোবাসে হামলা চালিয়ে তাদের মারধর করে এবং মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।হরতাল সমর্থকরা শিমুলকে তাড়া করে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির মধ্যে নিয়ে গিয়ে সেখানেই বেধড়ক পিটিয়ে হত্যা করে। এ সময় শিমুলের আরো কয়েকজন সহযোগী মারাত্মক আহত হন। তাদের যশোর মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক নতুন বার্তাকে জানান, নিহত শিমুলের লাশ উদ্ধার করে অভয়নগর থানায় রাখা হয়েছে।
প্রসঙ্গত,
যুবলীগ নেতা শিমুলের বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক হত্যাসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে শিমুল জেল থেকে ছাড়া পান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন