somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়াবাড়ি করলে কলকাতাকে নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধান

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, বাঘের লেজ দিয়ে কান চুলকানো বন্ধ করুন। নয়ত বাঘের গর্জন সহ্য করতে পারবেন না। দেশ হিসেবে আমরা ছোট হতে পারি কিন্তু জাতি হিসেবে আমরা অনেক বড়। এদেশের মানুষ স্বাধীনচেতা। তারা কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। তাই আপনারা সময় থাকেতে সাবধান হোন। বেশী বাড়াবাড়ি করলে কলকাতাকে নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ে তোলা হবে।
সোমবার জাতীয় প্রেস কাবের সামনে ‘আগ্রাসী ভারতের’ বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবির ঐদ্ধত্যের প্রতিবাদে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর যুব জাগপার সভাপতি জি এম আবদুল আজিজের সভাপতিত্বে এ সমাবেশে এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার. জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারত সরকারের উদ্দেশ করে শফিউল আলম বলেন, শেখ মুজিবরের আত্মজীবনী বইয়ে লেখা আছে পূর্ব বাংলার টাকা দিয়ে ভারতের কলকাতা, আসাম গড়ে উঠেছে। তাই কলকাতার ওপর আমাদেরও দাবি আছে। বেশি বাড়াবাড়ি করলে কলকাতাকে নিয়ে অখণ্ড বাংলাদেশ গড়ে তোলা হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শফিউল আলম বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত থেকে সরে আসুন। বাংলাদেশের প্রতি আপনার মমতা না থাকলেও বাবার প্রতি তো মমতা আছে। কিন্তু ভারত আপনার বাবার স্মৃতি এদেশ থেকে চিরতরে মুছে দেবে। তখন আপনার পাশে আর আপনার বাবার ছবি থাকবে না। ওখানে মনমোহন সিং’এর ছবি ঝুলবে।
সম্প্রতি বিজেপির এক নেতার বাংলাদেশের অধিকাংশ মুসলমান ভারতে আশ্রয় নিয়েছে- তাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ডের দাবি করছি- ভারতের এমন আগ্রাসী বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×