মে ১৬ ২০১৪
ইন্ডিয়ায় সংসদ নির্বাচনের ভোট গননা চলছে, শেষ হয়নি তখনও এরই মধ্যে খালেদা জিয়া মোদীকে শুভেচ্ছা জানিয়ে ফেললেন। জ্বী, একদম ঠিক। খালেদার তর সয়নি। ভোট গননা শেষ হবার আগেই মোদিকে শুভেচ্ছে জানিয়ে ফেল্লো।
দোষ এখানে নয়----
তার দোষ হলো হাসিনার আগেই শুভেচ্ছা জানিয়ে ফেলেছে। আহা বিরাট অপরাধ করে ফেলেছে। হাসিনার আত্বীয়কে খালেদা কেনো আগে শুভেচ্ছা জ্বানালো। না না না, কাজটি মোটেও ঠিক হয় নি।
তাই বলে কি হাসু বুবু বসে থাকবেন? তাই কি হয়,তিনি কি বসে থাকার বান্দা????
মোদি ও রাজনাথকে শেখ হাসিনার চিঠি
সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী বাংলাদেশ
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির প্রধানমন্ত্রীর পদে প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবং আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বিজেপি সভাপতি রাজনাথ সিংকে অভিনন্দন বার্তা পাঠান।
ঢাকার উচ্চপর্যায়ের সরকারি সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরেই ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠান। একই দিন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে বিজেপি সভাপতি রাজনাথ সিংকেও চিঠি পাঠান। দুই চিঠিতেই নির্বাচনে জয়লাভের জন্য বিজেপি নেতাদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। তিনি তাঁদের দুজনকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভারতের ভাবী প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখানে আসার পর আপনার মনে হবে নিজের দ্বিতীয় বাড়িতে এসেছেন।’
Click This Link
আহা, তেলের ডিব্বা পুরোটাই ঢেলে দিলো।
চিঠি লিখেও শান্তি হলো না, এবার ডাইরেক্ট টেলিফোন--
ফোনে মোদিকে হাসিনার আমন্ত্রণ
ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে তিনি বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।
Click This Link
তেল ঢালতে সবাই সমান। তাহলে কেনো এতো অন্ধভক্তি???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


