রাজশাহী
নিরিবিলি এবং শান্তিপ্রিয় একটি শহর। এখনও লোকসংখ্যার তুলনাতে রাস্তাঘাট যথেষ্ঠ রয়েছে। তাই জ্যাম শব্দটির সাথে এখানের অধিবাসীরা পরিচিত নয়। ৩০ টাকার রিক্সা ভাড়ায় বা ১০ টাকার অটো ভাড়ায় শহরের এ মাথা থেকে ও মাথা যাওয়া যায়।
এখানে অনেকেই বাহন হিসেবেই সাইকেল ব্যবহার করেন। বলতে গেলে প্রায় সকল বাড়ীত না হোক শহরের অর্ধেক বাড়ীতে কমপক্ষে ১টি করে সাইকেল রয়েছে। ছাত্রদের মেসে রয়েছে অনেক সাইকেল।
রাজশাহীর প্রতিটি রাস্তাই সাইকেলের জন্য উপযুক্ত, আরামদায়ক এবং নিরাপদ।
রাজশাহী শহরে সাইকেলকে আলাদাভাবে জনপ্রিয় করার কিছু নেই, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা যেনো সাইকেল ব্যবহারকারী আরো বাড়ে। জনসংখ্যা বাড়ছে। রাস্তায় এক সময় জ্যাম হবে। সে সময় আসার আগেই আমরা চাই এ শহরে আরো সাইকেল ব্যবহার করুক সবাই।
"আম" এর এই শহরে তেল পোড়া গন্ধ চাই না। চাইনা বাতাসে কার্বন ডাই অক্সাইডের আধিক্য।
পদ্মা থেকে বয়ে আসা শীতল বাতাসের সাথে আমরা চাই সুস্থ ও সুন্দর জীবন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
হ্যাপী সাইক্লিং।
রাজশাহী রয়েল রাইডার্স
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



