অনেকদিন ধরেই বাতাসে ভাসছিলো সাঈদীর রায় হবে অল্পদিনেই। গতকাল যখন শুনলাম আজ নিজামীর রায় হবে তখন একটু অবাকই হলাম। আরো অবাক হলাম যখন দেখলাম জামায়াত হরতাল দিলো না বরং রায় দেখে প্রতিক্রিয়া জানাবে এমন বক্তব্য শুনে। দুটি বিষয়ে নিশ্চিত ছিলাম-
১. আওয়ামীলীগ ভালো মতো টাকা খেয়েছে। অথবা-
২. রায়ে ফাসি টাইপ কিছু হবে না এটি টের পেয়েছে।
সকালে যখন জানলাম আজকে রায়ই হবে না তখন আরো অবাক হলাম। অবাকের মাত্রা চুড়ান্ত হলো যখন জানলাম নিজামী অসুস্থ তাই আজ রায় হবে না।
জোকস অব দা ইয়ার!!!
পিডাইয়া হাত পা গুড়া কইরা দিয়া হাতে পায়ে শিকল দিয়া বাইন্ধা নিয়া কোর্টে হাজির কইরা রায় দিয়া ফালাইতেছে শত শত আর হঠাত করে নিজামির সুগার বাড়ছে তাতেই রায় স্থগিত। ডাল মে কুছ কালা নেহী, পুরা কালির ডিব্বাই ঢেলে দেয়া হয়েছে।
যে কারনে আজ রায়ের ঘোষনা-
আগামি কাল ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী আসছে। রায়ের ঘোষনা দিয়েই জামায়াতের পক্ষ থেকে হরতাল-ভাংচুর ইত্যাদি কাম্য ছিলো আওয়ামীলীগের। কিন্তু জামায়াত বেটারা আরো সেয়ানা। তারা হরতাল ভাংচুর তো দুরের কথা হরতালের ঘোষনাই দেয় নাই।
টিনের চালে কাক, আমি তো অবাক
বাধ্য হয়ে হাজারো খুনের রক্তে রনজিত সরকার নিজামীর পেট খারাপেই মন খারাপ করে ফেললো। তার প্রতি আওয়ামীলীগের দরদে পৃথিবীর সবচেয়ে দরদী ব্যক্তিও অবাক হয়ে যাবে।
আর কোনো রাজনৈতিক গেম নয়, সঠিক বিচার দেখতে চাই। আসামীর পেট খারাপে বিচারকেরও পেট খারাপ হবে এমন বিচার দেখতে চাই না।
জয়বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




