প্রধানমন্ত্রীর ছেলে ও তাঁর তথ্য, যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘যারা “জয় বাংলা” না বলে “বাংলাদেশ জিন্দাবাদ” বলে তারা পাকিস্তানের এজেন্ট’।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠন আয়োজিত সেমিনারে জয় এ মন্তব্য করেন। সেমিনারে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আওয়ামী ঘরানার ব্যক্তিরা অংশ নেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘তাদের (বিএনপি) বিরোধী দল বলব না, কারণ তারা সংসদে নেই। তারা “জয় বাংলা” বলে না, বলে “জিন্দাবাদ”। যেটা উর্দু শব্দ। বাংলা ভাষায় “জিন্দাবাদ” বলে কোনো শব্দ নেই। ভাষা আন্দোলনে আমরা উর্দুর বিরোধিতা করেছিলাম। এখনো তারা সেটাই ব্যবহার করে। যারা “জিন্দাবাদ” বলে, তারা বাঙালি নয়, পাকিস্তানের এজেন্ট। তারা দেশ থেকে চলে যায় না কেন? যারা এ দেশে থেকে “জিন্দাবাদ” বলে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।’
Click This Link
টিটকারী করে জয়ের বিরোধীরা জয়কে মানসিক প্রতিবন্ধি বলে। কাউকে এভাবে ব্যক্তিগতভাবে হেয় করা আমার পছন্দের নয়। তার এ বক্তব্যের পরে আমার অবস্থান কিছুটা নড়ে গেছে মনে হচ্ছে।
জয়ের কি জানা আছে "আওয়ামী" শব্দ মানে কি? এটি কোন ভাষার শব্দ, কোন দেশের শব্দ।
তরুন প্রজন্মের নেতৃত্ব দিতে হলে আরো পরিপক্কতা প্রয়োজন জয় সাহেব। গতানুগতিক রাজনীতি তরুনরা গ্রহন করবে না। আর-
তথ্য শুধু আপনার কাছেও থাকে না,তরুন প্রজন্মের কাছে অনেক বেশি তথ্য থাকে।
জয়বাংলা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




