পুজো, মন্দীর, গান
০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যেখানে থাকি তার আশে পাশে কিছু মন্দির রয়েছে। দুর্গা পুজোর সময় আরো কিছু অস্থায়ী মন্দীর হয়। আমাদের বাসার রাস্তার পুর্ব-দক্ষিন পাশে রয়েছে "লাঠিয়াল মন্ডপ" নামে একটি মন্দির, এবং পুর্ব-উত্তর পাশে করা হয় "নবরূপা" নামের একটি পুজোর মন্ডোপ। এছাড়াও খুবই স্বল্প দুরুত্বে তৈরী হয় একাধিক মন্ডপ।
এতো কথা বলার উদ্দেশ্য হলো পুজো শুরু হলেই এইসকল মন্দির থেকে ভেসে আসা কিছু গান আমার মনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে। গানের উচ্চস্বর বা বিকটতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রশ্ন হচ্ছে মন্দির/মন্ডোপের মতো পবিত্র স্থান থেকে কি করে অশ্লীল গান বাজানো হয়। সকাল ১০টা থেকে রাত ১০-১১টা পর্যন্ত লেটেস্ট হিন্দী বাজানো হয় প্রায় সকল মন্দীর থেকে একযোগে। গত পুজোয় সারাদিন কি একটা গান বাজে শুধু বলে "পানি পানি"। গুগলিং করে ইউটিউব থেকে যে ভিডিও এলো আমি দেখে অবাক। নোংরামির চুড়ান্ত একটি ভিডিও। পুজো বিষয়টিই তো আধ্যাতিকতার। কিন্তু পুজোর ৪-৫দিনে মাইকে শ্লোক-ধর্মগ্রন্থ থেকে পাঠ, ভক্তিমুলক গানের পরিবর্তে হিন্দী সিনেমার নোংরাতম গানগুলো উচ্চস্বরে বাজানোর মধ্যে কি পুজোর প্রকৃত শিক্ষা প্রকাশিত হয়? কেউ গানগুলো পুজোর আনন্দের জন্য ব্যক্তিপর্যায়ে শুনলে মানা যায়,কিন্তু খোদ মন্দীর থেকে কিভাবে এইসকল নোংরামী অনুমোদন দেয়া হয়?
[ কাউকে কটাক্ষ, হেয় করার জন্য লেখা হয নাই, তবুও কেউ সামান্যতম কষ্ট পেলে জানাবেন, পোষ্টটি মুছে দেয়া হবে ]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন