মোটরবাইকের রেজিষ্ট্রেশন ফী
১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা আমার মতো একটু বয়স্ক তারা জানেন এক সময় টিভি থাকলে তার লাইসেন্স করতে হতো। অনেকেই টিভি কিনতেন কিন্তু লাইসেন্স করতেন না। লুকিয়ে চুরিয়ে টিভি দেখা হতো। লাইসেন্স পরিদর্শনে বের হলে তাড়াহুড়ো করে টিভির এন্টেনা খুলে লুকিয়ে রাখা হতো। সময়ের পরিক্রমায় টিভির লাইসেন্স আর করতে হয় কিনা আমার জানা নেই।
দেশী/চাইনিজ বাইক বাদে সকল বাইকের দামই ১লাখের উপর থেকে শুরু। ১লাখ টাকা খরচ করা যায় কিন্তু সাথে ১৫-২০হাজার টাকায় লাইসেন্স করতে আমাদের আপত্তি। রাস্তায় ট্রাফিক সার্জেন্ট ধরলে স্যার স্যার করতে কিংবা হোমরা-চোমরা কাউরে দিয়ে ফোন করাতে আমাদের বিবেকে বাধে না। কেনোরে ভাই, বাইক চালাবেন নিজের টাকায় তো আরেকটু টাকা খরচ করে গাড়ীর কাগজ করতে সমস্যা কোথায়?
বাইকের রেজিস্টেশনটি সরাসরি শোরুম থেকেই হওয়া উচিত, মোবাইলের সীমের মতো। রেজিষ্টেশন ফী সরকার নিবে কোম্পানী থেকে। এতে সবারই ঝামেলা কমে। আর রেজিষ্ট্রেশন ফী হওয়া উচিত সহনীয় যেনো সবাই সহজেই তা করতে পারে। এতে এক বাইকে অনেক টাকা না পেলেও বাইক বিক্রির সংখ্যা বেড়ে যাবে এবং রেজিস্ট্রেশন ফাকি দেবার ইচ্ছে হযতো অনেকেই করবে না।
বাইক সৌখিন জিনিস নয়, বাহন হিসেবে এটি বাংলাদেশে সর্বজন স্বীকৃত, কাজেই ১৫০সিসি পর্যন্ত বাইকের আমদানী ট্যাক্স সহনীয় করা উচিত। এতে বাইকের দাম অনেক কমে যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন