উবুন্টুকে তিন কবুল
০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কমান্ড প্রম্পটে প্রথম কাজ করি ৯৫সালের দিকে। ডস শিখতে গিয়ে। কালোস্ক্রীনে নীল লেখা। না জেনে কিছুই করা যায় না। কমান্ড মনে না রাখলে বোকা সেজে বসে থাকা ছাড়া উপায় নেই।
৯৯সালের দিকে ইউনিক্স এর সাথে পরিচয় ঘটে "সি প্রোগ্রামিং" শিখতে গিয়ে। সে সময় NIIT এ "সি প্রোগ্রামিং" শেখানোর সময় ইউনিক্স ব্যবহার হতো। কেনো কে জানে?
উবন্টুর সাথে পরিচয় ঘটে মামুন ভাইয়ার থেকে। অনলাইনে ফরম পুরন করলে সিডি বাসাতে দিয়ে যায়। অবাককর বিষয়। সেই প্রথম উবুন্টু দেখলাম। ইউনিক্স বা লিনাক্স এর কালো স্ক্রীনের পরিবর্তে উইন্ডোজের মতো গ্রাফিক্যাল ইন্টারফেস। এই প্রথম উইন্ডোজের পাশিপাশি অন্য অপারেটিং সিস্টেমের প্রতি হাল্কা আগ্রহ জন্মে।
ভাইরাস আর ছোট খাটো বিভিন্ন সমস্যার কারনে উইন্ডোজের উপরে বিরক্ত হয়ে কয়েকবার উবুন্টু ইনস্টল দিয়েছি কিন্তু অনেক কিছুই ঠিক মতো চালাতে না পেরে আবার উইন্ডোজে ব্যাক করতে হয়েছে।
সর্বশেষ মাস খানেক হলো উবুন্টু ১৪.০৪ ইনস্টল দেবার পরে মোটামুটি সবই ঠিকমতো চলছিলো। কিন্তু গ্রাফিক্সের জন্য GIMP এ আমি কোনোমতেই সন্তুষ্ট হতে পারছিলাম না। ফটোশপটা না হলে আর চলছিলোই না। আমি এতোদিন জানতাম WINE দিয়ে উইন্ডোজের ছোটখাটো সফটওয়্যার ইনষ্টল দেয়া যায়। ধারনা যে ভুল ছিলো নেট এ সার্চ দিয়েই বুঝলাম। যদিও কিছুটা পুরোনো ভার্সন ইনষ্টল দিলাম তবুও এটাই আমার জন্য অনেক।
আমার কাজের জন্য প্রয়োজন এমন সবকিছুই এখন উবুন্টুতে পাচ্ছি। আশা করছি এখানেই স্থায়ী হতে পারবো।
জয়তু ওপেন সোর্স...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন